নরসিংদীতে ২০ এপ্রিল ২৬ ইং সোমবার থেকে ৩ লাখ ৯ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান করা হবে
- আপডেট সময়ঃ ০৫:১৩:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
- / ১২ বার পড়া হয়েছে
মোঃ মনসুর আলী শিকদার,নরসিংদী জেলা প্রতিনিধি : আজ সোমবার (২০ এপ্রিল) থেকে নরসিংদী জেলার ৬টি উপজেলার ১৭৩৬ টি কেন্দ্রে ৩ লাখ ৯ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান করা হবে| ৬ মাস বয়স থেকে ৫ বছরের কম বয়সের শিশুদের এ টিকা দেয়া হবে| গতকাল রবিবার নরসিংদী সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ে “ ইমার্জেন্সী হাম-রুবেলা ক্যাম্পেইন ২০২৬” বিষয়ক এক প্রেস কনফারেন্সে নরসিংদীর সিভিল সার্জন ডা. মো: বুলবুল কবীর এ তথ্য জানান|
এসময় নরসিংদী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মোঃ আবু কাউছার সুমন, মেডিকেল অফিসার ডা. সঞ্জয় কুমার সাহা, ও ডা. তৃষা জাফরিন, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মাখন দাস, সাবেক সভাপতি নিবারণ রায়, সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ, সহ-সভাপতি হলধর দাস ও কাজী আনোয়ার কামাল, কার্যনিবাহী সদস্য মো: জাকির হোসেন ভূইয়াসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন|
সিভিল সার্জন ডা. মো: বুলবুল কবীর বলেন, ইউরোপ আমেরিকার চাইতে আমাদের দেশে হাম-রুবেলার প্রকোপ কম | আমরা আরো কমিয়ে নিয়ে আসবো ইনশাআল্লাহ | আমরা নরসিংদীতে দ্রুত হাম আইসোলেশন চালু করতে যাচ্ছি | হাম এর প্রকোপ নিয়ন্ত্রণে আমরা সর্বাত্মকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি| যারা জ্বরে এবং হাসপাতালে ভর্তি রত অবস্থায় থাকবে তারা এই টিকা নিতে পারবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ডা. মো. আবু কাউছার সুমন বলেন, হাসপাতালে ভর্তিযোগ্য কোন শিশু রোগীকে কেন্দ্র থেকে হাম-রুবেলা টিকা দেয়া হবেনা| এ ধরণের শিশুকে সরাসরি হাসপাতালে ভর্তি করতে হবে| এছাড়া, আক্রান্ত শিশুদের মধ্যে ১ বছরের কম বয়সীদের মধ্যে হাম-রুবেলা রোগের প্রকোপ বেশী দেখা দেয়ায় সরকার দ্রুত টিকা দেয়ার ব্যবস্থা নিয়েছে|
ডা. তৃষা জাফরিন অভিভাবকদের প্রতি বলেন, গুজবে কান না দিয়ে সকল শিশুদের টিকা কেন্দ্রে নিয়ে এসে টিকা দেয়ার অনুরোধ জানান|






















