বান্দরবানে রাজার মাঠে জল কেলি সাংগ্রাই উৎসব উদ্বোধন করেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
- আপডেট সময়ঃ ০৭:৩৬:১২ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
- / ৯৪ বার পড়া হয়েছে
মোঃ জুয়েল হোসাইন,বান্দরবান জেলা প্রতিনিধি: বুধবার (১৫ এপ্রিল) বিকেলে রাজার মাঠে মারমা সম্প্রদায়ের সাংগ্রাই উৎসব উদ্ধোধন করেন পার্বত্য মন্ত্রী এডভোকেট দীপেন দেওয়ান । এসময়ে আরও উপস্থিত ছিলেন ৩০০নং আসন্ন সংসদ সদস্য সাচিং প্রু জেরি এমপি,জেলা প্রসাশক মোঃ সানিউল ফেরদৌস, পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অধয়াপক থানজামা লুসাই, পুলিশ সুপার আব্দুর রহমানসহ মারমা সম্প্রদায়ের সাংস্কৃতিক কর্মকর্তা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর।
এই উদ্ধোধন করেন পার্বত্য মন্ত্রী এডভোকেট দীপেন দেওয়ান। বান্দরবান রাজার মাঠ সাংগ্রাইং উৎসব উৎযাপন অনুষ্ঠান দিয়ে অনুষ্ঠানটি উদ্বোধন করা হয়েছে।
পার্বত্য মন্ত্রী এডভোকেট দীপেন দেওয়ান বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের আদর্শ হলো দেশে সকল ধর্মের মানুষ একসঙ্গে স্বাধীনভাবে বসবাস করবে।
তিনি আরো বলেন, দুষ্টু লোকের কোনো দল নাই। তার কোনো ধর্ম নাই। সমাজে যারা দোষী ও সন্ত্রাসী তাদের কোনোভাবেই ছেড়ে দেয়া হবে না। এধরনের লোকদের প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার কোনোভাবেই প্রশ্রয় দেন না।
এদিকে সংসদ সদস্য সাচিং প্রু জেরি এমপি
তিনি বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মারমা সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সাংগ্রাইয়ের এই উৎসবটি মারমা সম্প্রদায়ের সব থেকে বড় দিন হিসেবে আমরা চিনি।
এ সময় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর তরুণ-তরুণীরা বিভিন্ন নৃত্য অনুষ্ঠান দিয়ে ও পুরাতন বছরকে বিদায় ও নতুন বছরকে স্বাগত জানিয়ে নেচে গেয়ে আনন্দ উদযাপন করে।


















