শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- আপডেট সময়ঃ ০৩:০৫:১৯ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
- / ১০২ বার পড়া হয়েছে
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ তথ্য জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম।
রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন। বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।
আফরোজা খানম বলেন, প্রধানমন্ত্রী চেষ্টা করছেন যাতে থার্ড টার্মিনাল সামনে চালু করা যায় এবং সে বিষয়ে তিনি নির্দেশ দিয়েছেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ঠিক কবে চালু হবে তা নির্দিষ্টভাবে বলা যাবে না; এখন আলোচনা ও পরিকল্পনা চলছে যাতে দ্রুত চালু করা যায়।
মন্ত্রী আরও জানান, থার্ড টার্মিনালের বেশ কিছু অংশ ভাঙতে হয়েছে, নেটওয়ার্ক সংক্রান্ত সমস্যা ছিল, ৯৯ শতাংশ কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। তবে চালু করতে দেরি হয়েছে পূর্ববর্তী সরকারের সময়ের কারণে। বর্তমানে প্রধানমন্ত্রী এই কার্যক্রম দ্রুত শেষ করতে নির্দেশ দিয়েছেন।




















