সর্বশেষঃ
পরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে নগর ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচি
দৈনিক আইন বার্তা
- আপডেট সময়ঃ ০৫:৪৯:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
- / ৭৯ বার পড়া হয়েছে

মোঃ মিজানুর রহমান, রাজশাহী প্রতিনিধি: পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে অবস্থান কর্মসূচি পালন করেছে রাজশাহী মহানগরীর ৪নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টা থেকে রাজশাহী কোর্টের সামনে দিনব্যাপী এ অবস্থান কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাজশাহী মহানগর শাখার সাবেক আহ্বায়ক ও রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী ঈশা।
এ সময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম মিলু, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি রকিবউদ্দিন টুটুল ও সাধারণ সম্পাদক হাওসান হাবিব।
এ ছাড়া নগর ৪নং ওয়ার্ড বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।
ট্যাগস :
























