ঢাকা, বুধবার, ১১ নভেম্বর ২০২৬ | ই-পেপার

অক্সিজেন মোড়ে ২২০০ কোটির ফ্লাইওভার, থাকবে ৭ ওঠা-নামার পথ

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০৪:২০:৩৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • / ৩০ বার পড়া হয়েছে

রিপন চৌধুরী বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম নগরের প্রবেশদ্বার হিসেবে পরিচিত অক্সিজেন মোড়ের দীর্ঘদিনের যানজট নিরসনে প্রায় ২ হাজার ২০০ কোটি টাকা ব্যয়ে ফ্লাইওভার নির্মাণের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। প্রস্তাবিত এ উড়ালসড়কে যানবাহন ওঠা-নামার জন্য থাকবে সাতটি পথ। একই প্রকল্পের আওতায় বায়েজিদ-অক্সিজেন-কুয়াইশ সড়ক চার লেন থেকে ছয় লেনে উন্নীত করার পরিকল্পনাও নেওয়া হয়েছে।

প্রকল্পটি বাস্তবায়িত হলে উত্তর চট্টগ্রামের ফটিকছড়ি, রাউজানসহ খাগড়াছড়ি ও রাঙামাটি জেলার সঙ্গে চট্টগ্রাম নগরের যোগাযোগব্যবস্থা সহজ হবে বলে আশা করছে সিডিএ। তবে গত ১৫ বছরে নগরে নির্মিত পাঁচটি ফ্লাইওভারের কার্যকারিতা নিয়ে নানা সমালোচনার পর নতুন করে আরেকটি উড়ালসড়ক নির্মাণের উদ্যোগকে ঘিরে উঠেছে পরিকল্পনার যথার্থতা ও স্থায়ী যানজট নিরসনের প্রশ্ন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রস্তাবিত প্রকল্পে অক্সিজেন-কুয়াইশ সড়কের প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার অংশ সম্প্রসারণ করা হবে। বর্তমানে সড়কটির বিভিন্ন অংশের প্রস্থ ৪০ থেকে ৬০ ফুটের মধ্যে। পরিকল্পনা অনুযায়ী, সড়কটি ৯০ ফুট প্রশস্ত করে ছয় লেনে উন্নীত করা হবে। মূল সড়ক ও ফ্লাইওভার মিলিয়ে প্রকল্পের মোট দৈর্ঘ্য হবে প্রায় সাড়ে সাত কিলোমিটার।

মাস্টারপ্ল্যানে অক্সিজেন-কুয়াইশ সড়কটি প্রাইমারি সড়ক হিসেবে চিহ্নিত রয়েছে। প্রকল্পটি বাস্তবায়নে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ এবং সড়ক ও জনপথ বিভাগের সঙ্গে সমন্বয় করার কথা রয়েছে।

উত্তর চট্টগ্রাম থেকে নগরে প্রবেশের অন্যতম প্রধান পথ অক্সিজেন মোড়। প্রতিদিন এ সড়ক দিয়ে বিপুলসংখ্যক বাস, ট্রাক, পণ্যবাহী গাড়ি, ব্যক্তিগত যানবাহন ও স্থানীয় পরিবহন চলাচল করে। ফটিকছড়ি, রাউজান ছাড়াও খাগড়াছড়ি ও রাঙামাটিগামী যানবাহনের বড় একটি অংশ এ মোড় ব্যবহার করে। ফলে দিনের অধিকাংশ সময়ই এখানে যানবাহনের চাপ থাকে। বিশেষ করে অফিস-আদালত ও শিক্ষাপ্রতিষ্ঠান খোলা এবং ছুটির সময় যানজট তীব্র আকার ধারণ করে।

এ অবস্থায় ফ্লাইওভার নির্মাণের পাশাপাশি সড়ক সম্প্রসারণ করা গেলে যানবাহন চলাচলের সক্ষমতা বাড়বে এবং উত্তর চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলের মানুষের যাতায়াতে সময় ও ভোগান্তি কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন বলেন, ‘আমাদের মূল উদ্দেশ্য যানজট কমানো এবং উত্তর চট্টগ্রামের মানুষের জন্য স্বস্তির ব্যবস্থা করা। অক্সিজেন মোড়ে সব সময় যানজট লেগেই থাকে। ফ্লাইওভার নির্মাণ ও সড়ক সম্প্রসারণ করা হলে এ যানজট অনেকটাই কমে আসবে।’

তবে পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, শুধু ফ্লাইওভার নির্মাণ করলেই অক্সিজেন মোড়ের যানজটের স্থায়ী সমাধান হবে না। এর সঙ্গে প্রয়োজন সমন্বিত ও দীর্ঘমেয়াদি ট্রাফিক ব্যবস্থাপনা।

চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান বলেন, উত্তর চট্টগ্রামের যানজট নিরসনে শুধু উড়ালসড়ক নির্মাণ করে স্থায়ী সমাধান সম্ভব নয়। এ জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে সড়কের ধারণক্ষমতা বাড়ানো, যানবাহন চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং বিকল্প সড়ক যোগাযোগব্যবস্থা নিশ্চিত করা জরুরি।

তিনি বলেন, সড়কটি পরিকল্পিতভাবে প্রশস্ত করে ছয় লেনে উন্নীত করা গেলে যানবাহন চলাচলের সক্ষমতা অনেকাংশে বাড়বে। একই সঙ্গে মূল সড়ক ও সার্ভিস লেন আলাদা রাখতে হবে। লোকাল যানবাহন, গণপরিবহন এবং দূরপাল্লার যানবাহনের চলাচলের জন্য পৃথক ব্যবস্থা থাকা প্রয়োজন।

সড়কের পাশে যত্রতত্র গাড়ি পার্কিং, যাত্রী ওঠানামা এবং অবৈধ দখল নিয়ন্ত্রণেও কার্যকর পদক্ষেপ নিতে হবে বলে মনে করেন তিনি।

নগর পরিকল্পনাবিদ ও পরিবহনসংশ্লিষ্টদের আলোচনায় অক্সিজেন মোড়ের যানজট নিরসনে কয়েকটি বিষয় বিশেষ গুরুত্ব পাচ্ছে। এর মধ্যে রয়েছে ফ্লাইওভারের সাতটি ওঠা-নামার পথের সঙ্গে নিচের সড়কের যান চলাচলের সমন্বয়, পর্যাপ্ত সার্ভিস লেন, গণপরিবহনের নির্ধারিত স্টপেজ, অবৈধ পার্কিং নিয়ন্ত্রণ এবং বিকল্প সড়ক যোগাযোগ নিশ্চিত করা।

কারণ, ফ্লাইওভার দিয়ে দ্রুতগতির যানবাহন চলাচল করলেও নিচের সড়কে যানবাহনের চাপ, যাত্রী ওঠানামা ও অপরিকল্পিত পার্কিং নিয়ন্ত্রণ করা না গেলে যানজটের ভোগান্তি থেকেই যেতে পারে।

সব মিলিয়ে প্রায় ২ হাজার ২০০ কোটি টাকার এ প্রকল্প উত্তর চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলের যোগাযোগব্যবস্থায় নতুন সম্ভাবনা তৈরি করতে পারে। তবে প্রকল্পের সফলতা শুধু ফ্লাইওভারের দৈর্ঘ্য কিংবা লেনসংখ্যার ওপর নির্ভর করবে না; বরং পরিকল্পিত নির্মাণ, কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা এবং দীর্ঘমেয়াদি পরিবহন পরিকল্পনার ওপরই নির্ভর করবে অক্সিজেন মোড়ের যানজট থেকে মানুষের প্রকৃত মুক্তি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

অক্সিজেন মোড়ে ২২০০ কোটির ফ্লাইওভার, থাকবে ৭ ওঠা-নামার পথ

আপডেট সময়ঃ ০৪:২০:৩৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬