ঢাকা, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ | ই-পেপার

পোশাকের থেকে পুলিশের মানসিক পরিবর্তনে জোর দিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০৩:২৯:৩৭ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
  • / ৯৮ বার পড়া হয়েছে

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনীর পোশাক পরিবর্তনের চেয়ে পুলিশ সদস্যদের মানসিক পরিবর্তনের ওপর বেশি গুরুত্ব দিচ্ছে সরকার। তিনি প্রশ্ন তোলেন, “শুধু পোশাক বদলালেই কি মানসিকতার পরিবর্তন সম্ভব?” এই বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেও তিনি জানান। বুধবার (৪ মার্চ) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, “দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও আইনের শাসন প্রতিষ্ঠাই বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার। জনমনে স্বস্তি ফিরিয়ে আনা এবং রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থাকে কার্যকর রাখা আমাদের মূল লক্ষ্য।” তিনি ঘোষণা দেন যে, খুব শিগগিরই রাজধানী ঢাকা থেকে চাঁদাবাজদের একটি তালিকা প্রস্তুত করে তাদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানো হবে।

পুলিশের কার্যপদ্ধতি নিয়ে তিনি বলেন, “এটি জনগণের সরকার। আগের সরকারের সঙ্গে তুলনা না করে বর্তমান প্রশাসনের কার্যক্রম মূল্যায়ন করতে হবে। পুলিশ বাহিনী দেশ ও জাতির কল্যাণে প্রস্তুত রয়েছে এবং ব্যক্তিকেন্দ্রিক কোনো পুলিশিং চলবে না; পুলিশ আইনের গতিতেই চলবে।”

প্রশাসনের চেইন অব কমান্ড বা শৃঙ্খলা রক্ষার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী কঠোর বার্তা দিয়ে বলেন, “ফ্যাসিবাদী রেজিমের কারণে অতীতে কিছু মানুষ ভুক্তভোগী হয়েছেন। তবে বর্তমান সরকার কঠোরভাবে চেইন অব কমান্ড মেনে প্রশাসন পরিচালনা করতে চায়। কোনো থানার ওসি সরাসরি মন্ত্রীকে ফোন করবেন না— এটি শৃঙ্খলা ভঙ্গের শামিল।”

রাজধানীর যানজট ও ব্যাটারিচালিত রিকশা প্রসঙ্গে তিনি বলেন, “যানজট নিরসনে পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হবে। ব্যাটারিচালিত গাড়ি নিয়ন্ত্রণে কীভাবে কার্যকর পদক্ষেপ নেওয়া যায়, সে বিষয়ে ডিএমপি-কে সুনির্দিষ্ট পরিকল্পনা করতে বলা হয়েছে।”

এছাড়া বহুল আলোচিত ‘হাদি হত্যাকাণ্ড’ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মামলার তদন্ত কাজ চলছে এবং তদন্ত শেষে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

পোশাকের থেকে পুলিশের মানসিক পরিবর্তনে জোর দিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময়ঃ ০৩:২৯:৩৭ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬