ঢাকা, মঙ্গলবার, ১২ মে ২০২৬ | ই-পেপার

প্রিপেইড মিটারের মাসিক চার্জ বাতিলের পরিকল্পনা : বিদ্যুৎমন্ত্রী

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০৫:২০:০৫ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
  • / ৮০ বার পড়া হয়েছে

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জের বিষয়টি খতিয়ে দেখছে সরকার। বিদ্যুৎ ও জ্বালানি খাত সংস্কার: জনপ্রত্যাশা শীর্ষক গোলটেবিল বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হয়ে আজ রোববার এ কথা বলেন বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

বিদ্যুৎমন্ত্রী বলেন, প্রিপেইড মিটারে যে মাসিক ‘মিটার চার্জ’ কাটা হয়, সেটি কীভাবে নির্ধারিত হচ্ছে—তা খতিয়ে দেখতে নির্দেশ দেওয়া হয়েছে। মিটারের ব্যবহৃত প্রোগ্রাম পরীক্ষা–নিরিক্ষা করতে বলা হয়েছে। এটা নিয়ে বৈঠক করেছি।

মন্ত্রী উল্লেখ করেন, গ্রাহকদের কাছ থেকে প্রায় ১০ শতাংশ পর্যন্ত চার্জ নেওয়া হচ্ছে এ নিয়ে জনগণের প্রশ্ন রয়েছে। তিনি বলেন, প্রি–পেইড মিটারের প্রোগ্রাম কীভাবে কাজ করে, ভেতরে কী সেটিং আছে—সেগুলো বুঝতে পারলে ১০ শতাংশ চার্জ নিয়ে সমাধানে আসা সম্ভব হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

প্রিপেইড মিটারের মাসিক চার্জ বাতিলের পরিকল্পনা : বিদ্যুৎমন্ত্রী

আপডেট সময়ঃ ০৫:২০:০৫ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬