ঢাকা, রবিবার, ১৭ মে ২০২৬ | ই-পেপার

নাটোরে ব্র্যাক নার্সারির উদ্যোগে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০৭:১২:০৭ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
  • / ১৭ বার পড়া হয়েছে

নাটোরে ব্র্যাক নার্সারির উদ্যোগে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।আধুনিক পদ্ধতিতে পেঁপে চাষ ও টেকসই কৃষি ব্যবস্থাপনা বিষয়ে কৃষক ও কৃষাণীদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।গতকাল নাটোরের সেবা কমিউনিটি সেন্টারে ব্র্যাক নার্সারি আয়োজিত কর্মশালায় জেলার বিভিন্ন উপজেলার ৫০ জনের বেশি কৃষক,কৃষাণী অংশ নেয়। কর্মশালায় হাইব্রিড ও দেশি পেঁপের বৈশিষ্ট্য, উন্নত জাত নির্বাচন, মাটি ও সার ব্যবস্থাপনা, জমি প্রস্তুতি, আগাছা দমন, সেচ ও পানি নিষ্কাশন পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।এছাড়া চারা রোপণের উপযুক্ত সময়, পরিচর্যা, সুষম সার প্রয়োগ এবং ফুল ও ফল ঝরা রোধে করণীয় বিষয়গুলো হাতে-কলমে শেখানো হয়। পেঁপের রোগবালাই প্রতিরোধ,আধুনিক প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণ কৌশল নিয়েও অংশগ্রহণকারীদের বিশেষ দিক-নির্দেশনা দেওয়া হয়।প্রশিক্ষণ প্রদান করেন ভাতুরিয়া নাটোরের হর্টিকালচার সেন্টার উদ্যানতত্ত্ববিদ মোঃ হাসান আতিকুর রহমান। উপস্থিত ছিলেন ব্র্যাক নার্সারি নীলফামারীর ম্যানেজার কৃষিবিদ মোঃ আশিকুর রহমান চৌধুরী, জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচি,ব্র্যাক নার্সারির রিজিওনাল ম্যানেজার মোছাঃ হাসনা বানু।দিনব্যাপী কর্মশালা পরিচালনা করেন নাটোর ব্রাক নার্সারির ইনচার্জ মো: মাসুদুর রহমান। প্রশিক্ষনার্থী কৃষক মোঃ আবু হানিফ বলেন, পোকামাকড় দমনসহ বিভিন্ন বিষয়ে নতুন তথ্য জানতে পেরে তিনি উপকৃত হয়েছেন। এতে ভবিষ্যতে পেঁপে চাষে আরও ভালো ফলনের আশা করছেন। কৃষানী মোছাঃ ফরিদা পারভীন বলেন, পেঁপে চাষ বিষয়ে এ প্রশিক্ষণটি অত্যন্ত সময়োপযোগী। বিশেষ করে হরমোন ব্যবহারের বিষয়টি তিনি ভালোভাবে বুঝতে পেরেছেন এবং হাইব্রিড জাত সম্পর্কে আগের কিছু ভুল ধারণাও দূর হয়েছে।প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী ৫০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি ভার্মিকম্পোস্ট সার, ৩০ পিস ট্যাবলেট সার, ১০টি রেড হার্ট পেঁপের চারাএবং একটি করে স্প্রে মেশিন বিতরণ করা হয়। পরে অংশগ্রহণকারী কৃষকদের মাঝে সনদপত্র প্রদান করা হয়। আয়োজকরা জানান, রোগবালাই নিয়ন্ত্রণে সঠিক রাসায়নিক প্রয়োগ ও আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলাই ব্র্যাক নার্সারি-এর মূল লক্ষ্য।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নাটোরে ব্র্যাক নার্সারির উদ্যোগে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

আপডেট সময়ঃ ০৭:১২:০৭ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬