ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ | ই-পেপার

মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন পেলেন এলিজা জামান

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০২:৩১:৪১ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • / ১২ বার পড়া হয়েছে

DinajpurTV Bangladesh News

সংরক্ষিত নারী আসনে বিএনপির সংসদ সদস্য (এমপি) হচ্ছেন এলিজা জামান। মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা-কাণ্ডে সম্প্রতি পদত্যাগ করা ফেরদৌসী আহমেদ মিষ্টির শূন্য আসনে (সংরক্ষিত মহিলা আসন-২৩) দলীয় মনোনয়ন পেয়েছেন তিনি।

সোমবার (২৬ অক্টোবর) গণমাধ্যম পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

দলীয় সূত্রে জানা যায়, এলিজা জামান বর্তমানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়কের পাশাপাশি কেন্দ্রীয় মহিলা দলের বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বও পালন করছেন।

আগামী ১২ নভেম্বর (বুধবার) এ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

গত ২৪ সেপ্টেম্বর মধ্যরাতে মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। মুখোশ পরা দুই শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে সেখানে ঢুকে নিরাপত্তাকর্মীদের জিম্মি করে। পরে ওষুধ, টিকা, চিকিৎসা সরঞ্জাম ও অন্যান্য মালামাল লুট করে ভারী যন্ত্রপাতি দিয়ে স্বাস্থ্যকেন্দ্রটির স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।

এ হামলার ঘটনার সঙ্গে মিষ্টির জড়িত থাকার বিষয়টি উঠে এলে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তাকে পদত্যাগের বিষয়ে নির্দেশনা দেন। পরে তিনি সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে গিয়ে স্পিকার হাফিজ উদ্দীন আহমেদের কাছে পদত্যাগপত্র জমা দেন।

এরপর নির্বাচন কমিশন (ইসি) সংরক্ষিত মহিলা আসন-২৩ শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন পেলেন এলিজা জামান

আপডেট সময়ঃ ০২:৩১:৪১ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬