ঢাকা, বুধবার, ১২ অগাস্ট ২০২৬ | ই-পেপার

বৃষ্টিতে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া খেলা, অস্ট্রেলিয়া ১৮৭/৮

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০৩:৪১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • / ১১৯ বার পড়া হয়েছে

মিরপুর স্টেডিয়ামে বৃষ্টির কারণে কাভারে ঢাকা হয়েছে পিচ। খুব জোরে বৃষ্টি না হলেও খেলার অনুপযোগী পরিমাণ বৃষ্টি শুরু হওয়ায় আপাতত বন্ধ আছে ম্যাচ।

বৃষ্টিতে খেলা থামার আগ পর্যন্ত অস্ট্রেলিয়ার দলীয় সংগ্রহ ৪২ ওভার শেষে ১৮৭/৮।

এর আগে ইনিংসের শুরুতেই বিনা উইকেটে যখন অস্ট্রেলিয়া তিন উইকেট হারিয়ে ফেলে, তখন মনে হচ্ছিল খুব অল্প রানেই তাদের সবকটি উইকেট তুলে নেবে বাংলাদেশ। টাইগার বোলারদের দাপটে সফরকারীদের নিয়মিত বিরতিতে উইকেট হারানো দেখে মনেও হচ্ছিল তাই।

প্রথম দুই ওভারেই বিনা রানে ৩ উইকেট হারানোর পর ঘুরে দাঁড়ানোর তীব্র চেষ্টায় থাকে অজিরা। তবে টাইগার বোলারদের দাপুটে পারফরম্যান্সের সামনে টিকতে পারছিলেন না কেউই। একে একে সাজঘরে ফেরেন অ্যালেক্স ক্যারি, জশ ইংলিস, কামেরন গ্রিনরা।

তবে দলের হাল ধরেন মার্নাস লাবুশেন ও জাভিয়ের বার্টলেট। দুইজনই তুলে নেন ব্যক্তিগত ফিফটি। তবে তাসকিন আহমেদের জোড়া আঘাতে সাজঘরে ফেরেন এই দুই ব্যাটারও।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বৃষ্টিতে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া খেলা, অস্ট্রেলিয়া ১৮৭/৮

আপডেট সময়ঃ ০৩:৪১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬