ঢাকা, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ | ই-পেপার

রাজধানীতে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০৩:৪১:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • / ২৯ বার পড়া হয়েছে

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২৭ জুলাই) দুপুরে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম।

তিনি জানান, সোমবার দুপুর ১২টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মো. নজরুল ইসলাম সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। পাশাপাশি দীর্ঘদিন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

রাজধানীতে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম

আপডেট সময়ঃ ০৩:৪১:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬