চট্টগ্রামে বন্যা দুর্গতদের পাশে ‘সেতু’, ‘রিনিউ আর্থ’ ও ‘গো-আপ ফাউন্ডেশন’: বান্দরবানে সাত শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
- আপডেট সময়ঃ ১০:৫৪:৪২ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
- / ১২১ বার পড়া হয়েছে
বান্দরবান প্রতিনিধি: বান্দরবান, ১৯ জুলাই ২০২৬: চট্টগ্রাম বিভাগে সাম্প্রতিক ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় লাখো মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বান্দরবান জেলার দুর্গত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বেসরকারী উন্নয়ন সংস্থা ‘সেতু’, পরিবেশবাদী সংগঠন ‘রিনিউ আর্থ’ এবং স্থানীয় সামাজিক সংগঠন ‘গো-আপ ফাউন্ডেশন’। গত ১৮ ও ১৯ জুলাই ২০২৬ দুই দিনব্যাপী যৌথ উদ্যোগে বান্দরবান জেলার পাহাড়ি ও স্থানীয় বাঙালি প্রায় সাত শতাধিক পরিবারের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করা হয়।
সেতু এনজিও-এর সার্বিক পৃষ্ঠপোষকতায় এবং রিনিউ আর্থ-এর বিশেষ উদ্যোগে এই মানবিক কর্মসূচি পরিচালিত হয়। মাঠ পর্যায়ে সামগ্রিক ত্রাণ বিতরণ কার্যক্রমে স্থানীয় সহযোগিতা ও সমন্বয় করেছে গো-আপ ফাউন্ডেশন।
দুই দিনব্যাপী এই কার্যক্রমে বান্দরবানের বেশ কয়েকটি দুর্গম ও ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ পৌঁছানো হয়:
১ম দিন (১৮ জুলাই): তারাছা, ছ্যাংগা, বটতলী এবং গোয়ালিয়া খোলা।
২য় দিন (১৯ জুলাই): ফজর আলী পাড়া, ব্রিগেড এলাকা, মুসলিম পাড়া, চুড়ুই পাড়া, লাঙ্গি পাড়া এবং ভরাখালি স্থানীয় স্বেচ্ছাসেবী এবং এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত ও আন্তরিক সহযোগিতায় অত্যন্ত সুশৃঙ্খলভাবে এই ত্রাণ বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। দুর্দিনে ঘরের দোরগোড়ায় সাহায্য পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা, কারবারি ও মুরুব্বীরা। তরূণ ও যুবকদের এমন সময়োপযোগী ও মানবিক উদ্যোগে তারা আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
যুব সমাজের এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহোদয়গণ এই মানবিক কার্যক্রমের খোঁজখবর নেন এবং আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানান।
বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এবং ক্ষতিগ্রস্ত মানুষ স্বাভাবিক জীবনে না ফেরা পর্যন্ত সমাজের সামর্থ্যবান ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে এভাবে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন আয়োজক সংগঠনের প্রতিনিধিরা।
সংগঠনের সংশ্লিষ্ট সকল হলো:সঞ্জয়, শফী ইশতিয়াক,জাহিদ,হাসিব,শাহারাজ,রিফাত,মেহেদী, রুমানা,কামরুল,মিজবাহ,ফরহাদ, মুবিন,শহীদ,মীর, মোস্তফা,হারুন।সকলকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়েছেন স্থানীয় মানুষজন।
























