ঢাকা, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬ | ই-পেপার

সাভারে এমপির স্ত্রীর সভাপতি নিয়োগ স্থগিত করলেন হাইকোর্ট

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০২:২০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • / ৭ বার পড়া হয়েছে

সাভারের মোফাজ্জল-মোমেনা চাকলাদার মহিলা ডিগ্রি কলেজের গভর্নিং বডির মেয়াদ শেষ হওয়ার আগেই স্থানীয় সংসদ সদস্যের (এমপি) স্ত্রীকে সভাপতি করার আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট।

সোমবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

একই সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর গভর্নিং বডির (সংশোধিত) সংবিধি ২০১৯-এর ৭ ধারা এবং সভাপতি পরিবর্তনের আদেশটি কেন অবৈধ ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

আদালতে রিট আবেদনকারীর পক্ষে মামলাটি পরিচালনা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার নূর উল মতিন।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৫ সালের ২৪ এপ্রিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শিহাব উদ্দিন খানকে দুই বছরের জন্য মোফাজ্জল-মোমেনা চাকলাদার মহিলা ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতির দায়িত্ব দেওয়া হয়। সেই অনুযায়ী ২০২৭ সালের ২৪ এপ্রিল তার মেয়াদ শেষ হওয়ার কথা।

কিন্তু মেয়াদ শেষ হওয়ার আট মাস আগেই গত ২৩ জুলাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক এক আদেশে ঢাকা-১৯ আসনের বিএনপির সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর স্ত্রী সাবিনা সিদ্দিকাকে সভাপতির দায়িত্ব দেন।

এ সিদ্ধান্ত আসার পর শিহাব উদ্দিনের পক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার ও কলেজ পরিদর্শক বরাবর আইনি নোটিশ পাঠানো হয়। ৪৮ ঘণ্টার মধ্যে সভাপতি পরিবর্তনের আদেশ প্রত্যাহারের দাবি জানানো হলেও কোনো সদুত্তর না পাওয়ায় তিনি এ রিট মামলা করেন।

রিট আবেদনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ/শিক্ষাপ্রতিষ্ঠান সমূহের গভর্নিং বডি (সংশোধিত) সংবিধি ২০১৯-এর ৭ ধারাকে চ্যালেঞ্জ করা হয়। ওই ধারায় গভর্নিং বডির মনোনয়ন পরিবর্তনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে একচ্ছত্র ক্ষমতা দেওয়া হয়েছে।

মেয়াদ শেষ হওয়ার আগে কারণ ছাড়াই পদ থেকে সরিয়ে দেওয়ায় রিটকারীর সামাজিক ও পেশাগত সম্মান ক্ষুণ্ন হয়েছে বলে আবেদনে বলা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সাভারে এমপির স্ত্রীর সভাপতি নিয়োগ স্থগিত করলেন হাইকোর্ট

আপডেট সময়ঃ ০২:২০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬