ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬ | ই-পেপার

রিয়াদ বিমানবন্দরে হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ১১:৩৩:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • / ২১ বার পড়া হয়েছে

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের ড্রোন হামলার ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করেছে বাংলাদেশ। রবিবার (১১ অক্টোবর) রবিবার (১১ অক্টোবর) প্রকাশিত পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ হামলার নিন্দা জানায় বাংলাদেশ সরকার।

এতে বলা হয়, ‘রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের প্রাণঘাতী হামলার ঘটনায় বাংলাদেশ তীব্র নিন্দা জানাচ্ছে। এ হামলায় হতাহতের ঘটনা ঘটেছে, যার মধ্যে দু’জন বাংলাদেশি নাগরিকের মর্মান্তিক মৃত্যু এবং আরও অনেকে আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।’

এছাড়া, নিহত ও আহত বাংলাদেশিদের বিস্তারিত তথ্য সংগ্রহ এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা প্রদানের লক্ষ্যে রিয়াদে অবস্থিত বাংলাদেশ মিশন সৌদি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছে বলেও এ বিবৃতিতে উল্লেখ করা হয়।

এর আগে, গতকাল শনিবার স্থানীয় সময় বিকালে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা চালায় ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি সশস্ত্র গোষ্ঠী। এ ঘটনায় আহত হন তিন শতাধিক মানুষ। নিহত হন ১২ জন। নিহতদের মধ্যে ৪ জন সৌদি নাগরিক ছাড়াও দুই বাংলাদেশি রয়েছেন। এ ছাড়া যুক্তরাষ্ট্র, মিশর, জর্ডান, সিরিয়া, ফিলিস্তিন ও সুদানের একজন করে নাগরিক নিহত হয়েছেন।

হামলার পর রিয়াদ বিমানবন্দরের সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। স্থগিত রয়েছে সব ধরনের ফ্লাইট চলাচল। এতে বিপাকে পড়েছেন দেশের প্রবাসী ও ওমরার যাত্রীরা।

এছাড়া, মার্কিন দূতাবাসসহ বিশ্বের বিভিন্ন দেশ তার নাগরিকদের ওই এলাকা এড়িয়ে চলতে বলেছে। ফ্লাইটগুলো বাতিল করেছে আন্তর্জাতিক বিমান সংস্থাগুলো।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

​জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের-এর বাসভবনে কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে ‘জাতীয় ছাত্র সমাজ’ ​ঢাকা, ১২ অক্টোবর ২০২৬: জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান, গণমানুষের নেতা জননেতা আলহাজ্ব গোলাম মোহাম্মদ (জিএম) কাদের এমপি-এর রাজধানীর উত্তরার বাসভবনে একদল দুষ্কৃতকারী কর্তৃক হামলা, ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুরের ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানাচ্ছে জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটি। ​ কতিপয় দুষ্কৃতকারী ও অরাজকতা সৃষ্টিকারী গোষ্ঠী পরিকল্পিতভাবে জাতীয় পার্টির চেয়ারম্যানের বাসভবনে সন্ত্রাসী হামলা ও ভাঙচুর চালায়। একটি স্বাধীন ও গণতান্ত্রিক দেশে কোনো রাজনৈতিক দলের শীর্ষ নেতার বাসভবনে এ ধরনের হীন ও কাপুরুষোচিত হামলা দেশের রাজনৈতিক সহাবস্থান ও শান্তিশৃঙ্খলার ওপর এক চরম আঘাত। এটি স্পষ্টতই রাজনীতিকে সহিংস করার এক ঘৃণ্য ষড়যন্ত্র। ​জাতীয় ছাত্র সমাজ স্পষ্টভাবে জানাতে চান, ভয়ভীতি প্রদর্শন কিংবা কোনো ধরনের সন্ত্রাসী হামলা চালিয়ে জাতীয় পার্টি ও এর অঙ্গ-সংগঠনসমূহের গণতান্ত্রিক আন্দোলনকে থামানো যাবে না। পরিচ্ছন্ন রাজনীতি ও জনগণের অধিকার আদায়ের সংগ্রামে জিএম কাদের-এর নেতৃত্বে জাতীয় পার্টি সবসময় আপসহীন ভূমিকা পালন করে আসছে। সভাপতি ও সাধারণ সম্পাদক এক সাক্ষাৎকারে ​দাবি ও হুঁশিয়ারি দিয়ে বলেন : ১. অবিলম্বে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে এই হামলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সকল সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। ২. বিরোধী রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর ভূমিকা পালন করতে হবে। ​যদি অবিলম্বে এই সন্ত্রাসী হামলার পেছনে থাকা অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হয়, তবে জাতীয় ছাত্র সমাজ দেশের ছাত্র-জনতাকে সাথে নিয়ে রাজপথে কঠোর ও তীব্র আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।

১

রিয়াদ বিমানবন্দরে হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা

আপডেট সময়ঃ ১১:৩৩:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬