ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ | ই-পেপার

গাজায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ মরদেহ, একসঙ্গে জানাজা

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০২:৪৯:৫০ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
  • / ১৫ বার পড়া হয়েছে

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ভবনের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা ৭৫ জনের মরদেহের জানাজা ও দাফনের আয়োজন করা হয়েছে। ইসরায়েলি হামলায় ভবন ধসে নিহত হওয়ার পর দীর্ঘদিন এসব মরদেহ ধ্বংসস্তূপের নিচে পড়ে ছিল।

রোববার (১৮ অক্টোবর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, গাজা সিটির দারাজ এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। পরে একসঙ্গে তাদের জানাজা পড়ানো ও দাফন করা হবে।

সংবাদমাধ্যম আলজাজিরাকে গাজার সিভিল ডিফেন্সের এক কর্মকর্তা জানিয়েছেন, এখনো ভবনের ধ্বংসস্তূপের নিচে প্রায় ৮ হাজার ফিলিস্তিনির মরদেহ পড়ে রয়েছে।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের হামলায় এ পর্যন্ত ৭৪ হাজার ৪৬৯ জন নিহত এবং ১ লাখ ৭৫ হাজার ৪৯২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে প্রকৃত নিহত ও আহতের সংখ্যা সরকারি হিসাবের চেয়ে বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ইসরায়েলি হামলায় গাজার বিপুলসংখ্যক ভবন ধ্বংস হয়ে যাওয়ায় বহু মানুষ খোলা আকাশের নিচে বসবাস করছেন। উপত্যকার সীমান্তবর্তী বেশির ভাগ এলাকা দখলে নেওয়ায় অনেক ফিলিস্তিনি সমুদ্র উপকূলবর্তী এলাকায় আশ্রয় নিয়েছেন।

গত বছর হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করলেও গাজায় ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে আলজাজিরা। এতে প্রাণহানিও বাড়ছে।

সূত্র: আলজাজিরা

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

গাজায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ মরদেহ, একসঙ্গে জানাজা

আপডেট সময়ঃ ০২:৪৯:৫০ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬