ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ | ই-পেপার

সংকটে মানুষের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ১২:৪৮:২২ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
  • / ১২ বার পড়া হয়েছে

দীর্ঘ ১৭ বছর প্রবাসে অবস্থান করেও দেশের বিভিন্ন সংকট ও দুর্যোগে মানুষের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার (১৮ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন এবং ফাতেহা পাঠ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের নেতাকর্মীদের নিয়ে দুই নেতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রিজভী।

তিনি বলেন, তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে জিয়াউর রহমান ফাউন্ডেশন জাতীয় পর্যায় ছাড়িয়ে দেশের প্রত্যন্ত অঞ্চলেও কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হয়েছে। করোনা মহামারি, অতিবৃষ্টি, বন্যা ও শীতসহ বিভিন্ন জাতীয় সংকটের সময় প্রবাসে থেকেও তারেক রহমান নিয়মিত নির্দেশনা দিয়েছেন এবং মানুষের কাছে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছেন।

রিজভী আরও বলেন, ফ্যাসিবাদী শাসনের কঠিন সময়েও সংগঠনটি তরুণ ও কিশোরদের বিজ্ঞান ও শিক্ষার প্রতি আগ্রহী করে তুলতে অনলাইনে বিজ্ঞান প্রদর্শনীসহ নানা ব্যতিক্রমী কর্মসূচি পরিচালনা করেছে।

এ ছাড়া দুর্ঘটনায় পঙ্গুত্ববরণ করা ব্যক্তিদের কৃত্রিম পা সংযোজন, বৃক্ষরোপণ এবং চিকিৎসাসেবা দেওয়ার মাধ্যমে তাঁদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতেও সংগঠনটি বিভিন্ন মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি।

এ সময় জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. ফরহাদ হালিম ডোনার, ড. মোর্শেদ হাসান খানসহ চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক ও জ্যেষ্ঠ পেশাজীবীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সংকটে মানুষের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

আপডেট সময়ঃ ১২:৪৮:২২ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬