ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ | ই-পেপার

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে স্পেন বিএনপি নেতাদের মতবিনিময়

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০৩:৩৮:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • / ১৩ বার পড়া হয়েছে

স্পেন বিএনপির নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শামা ওবায়েদ ইসলাম। এতে সভাপতিত্ব করেন স্পেন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হেমায়েত খান এবং সঞ্চালনা করেন সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু জাফর রাসেল।

মতবিনিময় সভায় প্রবাসে বিএনপির সাংগঠনিক কার্যক্রম, নেতাকর্মীদের পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা নিয়ে আলোচনা হয়। এ সময় উপস্থিত নেতারা দলীয় কার্যক্রম আরও গতিশীল করার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন স্পেন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি খোরশেদ আলম মজুমদার, কাতালোনিয়া মহানগর বিএনপির সভাপতি শফিউল আলম শফি, স্পেন বিএনপির সহসভাপতি ইউনুস আলী, যুগ্ম সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম জাকি এবং স্পেন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আসাদ আলী।

এ ছাড়া স্পেন বিএনপি, কাতালোনিয়া বিএনপি, বার্সেলোনা মহানগর বিএনপি, আলিকান্তে বিএনপি ও পালমা মায়োর্কা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা সভায় উপস্থিত ছিলেন।

আয়োজকদের মতে, এ মতবিনিময় সভা প্রবাসে বিএনপির নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সাংগঠনিক সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এদিকে, এক সৌজন্য সাক্ষাতে বাংলাদেশ প্রেসক্লাব ইন স্পেনের পক্ষ থেকে শামা ওবায়েদ ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। সৌজন্য বিনিময়ের পাশাপাশি প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করা, প্রবাসী বাংলাদেশিদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরা এবং বাংলা গণমাধ্যমের ভূমিকা জোরদারের মতো বিষয়েও এ ধরনের সাক্ষাতের গুরুত্ব রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে স্পেন বিএনপি নেতাদের মতবিনিময়

আপডেট সময়ঃ ০৩:৩৮:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬