ঢাকা, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ | ই-পেপার

সফটওয়্যার জটিলতায় ৩৫ হাজার নাগরিকের এনআইডি লক

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০৬:১০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • / ২ বার পড়া হয়েছে

সফটওয়্যারজনিত জটিলতায় প্রায় ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) লক হয়ে রয়েছে। তবে এ সমস্যার সমাধান কবে নাগাদ হবে, সে বিষয়ে নির্দিষ্ট সময় জানাতে পারছে না নির্বাচন কমিশন (ইসি)।

আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) ইসির এনআইডি শাখার কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

ইসি সূত্রে জানা গেছে, আঙুলের ছাপের মান কমে যাওয়া এবং অন্য ব্যক্তির আঙুলের ছাপের সঙ্গে মিল পাওয়া ছাড়াও বিভিন্ন কারণে এসব নাগরিকের এনআইডি লক হয়ে আছে। ফলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জাতীয় পরিচয়পত্রসংক্রান্ত বিভিন্ন সেবা পেতে সমস্যায় পড়ছেন।

এ পরিস্থিতি সমাধানে সফটওয়্যার উন্নয়নের কাজ করছে নির্বাচন কমিশন। নতুন সফটওয়্যার তৈরি হলে উপজেলা পর্যায় থেকেই লক হওয়া এনআইডির সমস্যা সমাধান করা সম্ভব হবে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, ‘সফটওয়্যার তৈরির কাজ চলছে। এটি প্রস্তুত হলে উপজেলা পর্যায় থেকেই সমস্যার সমাধান মিলবে। বর্তমানে আমাদের কাছে যারা সমস্যার কথা জানাচ্ছেন, তাদের এনআইডি আনলক করে দিচ্ছি।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সফটওয়্যার জটিলতায় ৩৫ হাজার নাগরিকের এনআইডি লক

আপডেট সময়ঃ ০৬:১০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬