ঢাকা, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ | ই-পেপার

রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০৩:০১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • / ১ বার পড়া হয়েছে

সুবিধাবঞ্চিত মানুষের বর্তমান অবস্থার জন্য রাজনীতিবিদদের দায়ী করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, রাজনীতি এখন সর্বগ্রাসী হয়ে উঠেছে। রাজনীতির সঠিক চর্চা নিশ্চিত করা গেলে দেশের সামগ্রিক পরিস্থিতিরও উন্নতি হবে। তবে রাজনীতিবিদদের একটি বড় অংশ সাধারণ মানুষের কল্যাণের চেয়ে নিজেদের সুযোগ-সুবিধা নিয়েই বেশি চিন্তা করেন।

আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ককাসের জনপ্রকাশ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন স্পিকার।

তিনি বলেন, সাধারণ মানুষ রাজপথে না নামলে মাফিয়া সরকারকে সরানো সম্ভব হতো না। দেশে গণতান্ত্রিক ব্যবস্থা বজায় থাকলে ধীরে ধীরে সুবিধাবঞ্চিত মানুষের সংখ্যা কমে আসবে। সংসদ সদস্যরা আন্তরিকভাবে দায়িত্ব পালন করলে এ পরিবর্তন আনা সম্ভব।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, সংসদ সদস্যরা চাইলে অনেক কিছুই করতে পারেন। তাঁদের অবস্থানের বাইরে দলও যেতে পারবে না। তবে এ ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তাঁরা কতটা আন্তরিকতার সঙ্গে কাজ করছেন।

অতীতের অন্ধকার সময়ে ফিরে যেতে চান না উল্লেখ করে স্পিকার বলেন, নির্বাচন সুষ্ঠু ও পরিচ্ছন্ন হলে আগামী দুই-তিনটি নির্বাচনেই দেশের পরিস্থিতির উন্নতি হবে। সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার পাশাপাশি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতেও ককাসের সদস্যদের উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি।

বর্তমান সংসদকে প্রকৃত অর্থেই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদ হিসেবে উল্লেখ করেন স্পিকার। তাঁর মতে, এবারের সংসদে নির্বাচিত জনপ্রতিনিধিদের মানও বেশ ভালো।

এ সময় মনোনয়ন ব্যবস্থা তুলে দেওয়ার পক্ষে মত দেন তিনি। স্পিকার বলেন, নারীরা এখন অনেক ভালো কাজ করছেন এবং শিক্ষিত হয়েছেন। সমাজে অনেক যোগ্য নারী নেতৃত্ব রয়েছেন, যারা পুরুষ প্রতিদ্বন্দ্বীদের পরাজিত করে নির্বাচিত হচ্ছেন। এসব জনপ্রতিনিধি সমাজে দৃশ্যমান পরিবর্তন আনতে সক্ষম হবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

ককাসের প্রথম কমিটিকে দুর্নীতিবিরোধী কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়ে হাফিজ উদ্দিন আহমদ বলেন, প্রথম কমিটির উচিত হবে দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার

আপডেট সময়ঃ ০৩:০১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬