ঢাকা, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ | ই-পেপার

২৩ বছরের অপেক্ষা ঘোচাতে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০১:২৩:১৯ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • / ১৯ বার পড়া হয়েছে

রাতে সাফের দ্বিতীয় সেমিফাইনালে মাঠে নামছে বাংলাদেশ। হামজা-জামালদের প্রতিপক্ষ পাকিস্তান। র‌্যাংকিয়ে বাংলাদেশ এগিয়ে থাকলেও পাকিস্তানের সাম্প্রতিক ফর্ম চোখ রাঙানি দিচ্ছে বাংলাদেশকে। ম্যাচের আগে সংবাদ সম্মেলনেও নিজেদেরকে ফেভারিট বলছেন পাকিস্তান অধিনায়ক। আর ঘরের মাঠে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী থাকলেও প্রতিপক্ষকে হালকা ভাবে নিচ্ছেন না থমাস ডুলি।

শ্রীলঙ্কার বিপক্ষে বড় জয়ের পর চোখে-মুখে আত্মবিশ্বাসের ছাপ বাংলাদেশ দলে। ২৩ বছর পর সাফ টুর্নামেন্টে শুরু থেকেই ফেভারিট বাংলাদেশ। তার ওপর দলে আছেন হামজা জামাল ভূঁইয়া, শমিত শোমের মতো প্রতিভাবান ফুটবলাররা। র‌্যাঙ্কিংয়ে যেমন পাকিস্তানের চেয়ে ১৫ ধাপ এগিয়ে লাল-সবুজের প্রতিনিধিরা, তেমনি নকআউট এই ম্যাচে গ্যালারির পূর্ণ সমর্থন পাচ্ছে থমাস ডুলির দল।

গ্রুপ পর্বের দু’ম্যাচে দুই দলই করেছে পাঁচটি করে গোল। মুখোমুখি ১৭ দেখায় ছয় পরাজয়ের বিপরীতে সাত জয়ে প্রতিপক্ষের চেয়ে এগিয়ে বাংলাদেশ। তবে ইনজুরি সমস্যা ভালোভাবেই ভর করেছে বাংলাদেশ দলের ওপর। শুরুর ম্যাচে তপু বর্মনের চোটের পর ইনজুরিতে ঢুকছেন বিশ্বনাথ ঘোষ। তিনি পুরোপুরি সেরে ওঠার আগেই সেন্টার ব্যাক সাদ উদ্দীন টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন লিগামেন্টের চোটে।

পাকিস্তানের নাজিবুল্লাহ দুই ম্যাচে একাই করেছেন তিন গোল। তাই তো দুশ্চিন্তা ভর করার কথা বাংলাদেশ শিবিরে। তবে দলের দুই ম্যাচেই ক্লিন শিট রাখায় তৃপ্তির ঢেকুর ডুলির কণ্ঠে।

অন্যদিকে পাকিস্তান দল সেমিফাইনালে পাচ্ছে পাঁচ নতুন ফুটবলার। শেষ ম্যাচে তিন শূন্য গোলের জয়ে আত্মবিশ্বাস জোগাচ্ছে পাকিস্তানিদের। তাই তো বাংলাদেশকে হারানোর মন্ত্রটাও শোনা গেল দলটির অধিনায়কের কণ্ঠে।

সকালেই কিংস অ্যারেনায় এই মাঠেই অনুশীলন করেছে পাকিস্তান দল। আর অনুশীলনের পর দলটির ক্যাপ্টেন জানিয়েছে বাংলাদেশকে সেমিফাইনালে হারিয়ে ভারত পাকিস্তান ফাইনাল খেলবে তারা। তবে এই মুহূর্তে সন্ধ্যাবেলায় বসুন্ধরা কিংস অ্যারেনাতে হামজা, ফারহান আলীরা যেভাবে মনোযোগী হচ্ছেন এই প্র্যাকটিসে তাতে করে ২০১৮ সালের পর আরও একবার ঘরের মাঠে পাকিস্তানকে সেমিফাইনালে হারিয়ে ফাইনাল খেলবে বাংলাদেশ এমনটা ধারণা করাই যায়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

২৩ বছরের অপেক্ষা ঘোচাতে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

আপডেট সময়ঃ ০১:২৩:১৯ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬