চার মাসে প্রবাসী আয় ১ হাজার ১৪৬ কোটি ডলার
- আপডেট সময়ঃ ০২:৩৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
- / ২ বার পড়া হয়েছে

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) বৈধ ব্যাংকিং চ্যানেলে দেশে ১ হাজার ১৪৬ কোটি ৫৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। এ সময়ে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে সৌদি আরব থেকে।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, জুলাই থেকে অক্টোবর পর্যন্ত সৌদি আরবে বসবাসরত প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২১৯ কোটি ৮৪ লাখ ৯০ হাজার ডলার। দ্বিতীয় সর্বোচ্চ ১৬১ কোটি ৬৬ লাখ ডলার এসেছে যুক্তরাজ্য থেকে। তৃতীয় অবস্থানে থাকা যুক্তরাষ্ট্র থেকে এসেছে ১০৫ কোটি ৩৫ লাখ ২০ হাজার ডলার।
রেমিট্যান্স পাঠানোর শীর্ষ ১০ দেশের তালিকায় আরও রয়েছে সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, ইতালি, কুয়েত, ওমান, সিঙ্গাপুর ও কাতার।
এসব দেশের মধ্যে সংযুক্ত আরব আমিরাত থেকে ১০২ কোটি ৬৫ লাখ ৭০ হাজার, মালয়েশিয়া থেকে ৯০ কোটি ১৯ লাখ ৫০ হাজার, ইতালি থেকে ৭৬ কোটি ৯৫ লাখ ৪০ হাজার, কুয়েত থেকে ৬১ কোটি ৪৫ লাখ ৫০ হাজার, ওমান থেকে ৫৫ কোটি ২০ লাখ, সিঙ্গাপুর থেকে ৫৫ কোটি ৪ লাখ ৯০ হাজার এবং কাতার থেকে ৪৯ কোটি ৪৯ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে।
মাসভিত্তিক হিসাবে, সর্বশেষ অক্টোবর মাসে দেশে প্রবাসী আয় এসেছে ২৮৭ কোটি ৩৬ লাখ ৩০ হাজার ডলার। এর আগের মাস সেপ্টেম্বরে এসেছিল ২৭৬ কোটি ৬০ লাখ ২০ হাজার ডলার।
এ ছাড়া অর্থবছরের প্রথম দুই মাস জুলাই ও আগস্টে যথাক্রমে ২৮৫ কোটি ৮৭ লাখ ৬০ হাজার এবং ২৯৬ কোটি ৭৫ লাখ ৩০ হাজার ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।



















