ঢাকা, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ | ই-পেপার

নতুনব্রীজ এলাকায় গ্রাম সিএনজি ও অবৈধ প্রাইভেট সিএনজির দাপটে জনভোগান্তি

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০৬:১২:০১ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • / ৪৬ বার পড়া হয়েছে

কাজী হুমায়ুন কবির: চট্টগ্রামের নতুন ব্রীজ এলাকায় গ্রাম সিএনজি ও অবৈধ প্রাইভেট সিএনজির  দাপটে জানঝট যেন এখন নিত্য জনভোগান্তি ও দুর্ঘটনার কারন হয়ে দাড়িয়েছে। দক্ষিন চট্টগ্রাম ও কক্সবাজারের পর্যটকদের জন্য এই সড়ক অতি গুরুত্বপূর্ণ। এই সড়কে যান চলাচলে নতুন ব্রিজের প্রবেশ মুখে চলছে গ্রাম গাড়ির অবৈধ পার্কিং। সরেজমিনে দেখা যায়, এসব গ্রামগাড়িগুলো জেলার সীমানা অতিক্রম করে নতুন ব্রিজের এপার প্রবেশমুখে চলে আসে। যা সম্পুর্ন নিয়ম বা আইন বহির্ভূত। যার ফলে যাত্রি ও জনসাধারণের হয়রানিসহ প্রতিনিয়ত দুর্ঘটনা বেড়েই চলেছে।  এপাড়ে এসব গ্রাম গাড়ির নেই কোন বৈধ পার্কিং। নেই সিটি এলাকায় প্রবেশের অনুমতি। জানা যায়, বেআইনিভাবে এসব গাড়িগুলো প্রশাসনকে ম্যানেজের মাধ্যমে নতুন ব্রিজের ওপার থেকে এপাড়ে এসে তারা অবৈধ পার্কিং দিয়ে এলাকাটি যানজটের জংশন হিসাবে তৈরী করেছে।

যার ফলে দক্ষিন চট্টগ্রাম ও সমুদ্র সৈকতে আসা যাওয়া যাত্রিদের যানজটে হিমসিম খেতে হয়, এবং যাত্রিবাহী বাস ও মালামাল আনা নেওয়ার ট্রাকগুলো দীর্ঘ সময় যানজটে অপেক্ষা করতে হয়। এসব অবৈধ পার্কিং নিয়ে নতুন ব্রীজ এলাকার কয়েকজনকে প্রশ্ন করা হলে তারা বলেন, এখানে একটা সিন্ডিকেট এই গ্রামগাড়ি গুলো পরিচালনা করে। তাদের মধ্যে জাহাঙ্গীর, লাইনম্যান হারুন ও বাংলাদেশ সিএনজি, অটোরিকশা, হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশন নামে সংগঠনের পরিচয়ে রাসেল, শুক্কর, খোকার নেতৃত্বে এই গ্রাম গাড়ি গুলো দীর্ঘদিন ধরে চলছে। এদের বিষয়ে অভিযোগ করা হলেও সংশ্লিষ্ট প্রশাসন কোন ব্যবস্হা নেননি।

জানা যায়, গ্রাম সিএনজি ও প্রাইভেট সিএনজি গুলো নতুন ব্রীজের এপার থেকে পুরো মইজ্জার টেক হইয়া দক্ষিন চট্টগ্রাম চলছে। সংশ্লিষ্ট প্রশাসনের সামনেই প্রতিদিন  প্রায় একশ থেকে দেড়শ গ্রামসিএনজি দক্ষিন চট্টগ্রাম থেকে নতুনব্রিজের এপাড়ে মুখে প্রবেশ করে।

এ বিষয়ে নতুনব্রীজ এলাকার লাইনম্যান হারুনকে মুঠোফোনে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমাদের লাইনতো এখন বন্ধ।  কয়েকটা গ্রাম সিএনজি মাঝে মাঝে আসে। এরা বিভিন্ন সাংবাদিকদের পরিচয়ে চলে। আমি এসবে জড়িত নাই।

এ বিষয়ে জানতে স্হানীয় নেতা জাহাঙ্গীরকে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি।

বাংলাদেশ সিএনজি, অটোরিকশা, হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের রাসেল ও শুক্করের কাছে জানতে চাইলে তারা বলেন, আমরা এসবের সাথে জড়িত নই। কেউ আমাদের বিষয়ে তথ্য দিলে ভুল তথ্য দিয়েছে।

বাংলাদেশ সিএনজি, অটোরিকশা, হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক জহির উদ্দিনকে তার মুঠোফোনে ৩ সদস্যের সম্পৃক্ততার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, আমাদের সমিতির পক্ষ থেকে এসব চাঁদাবাজীতে কেউ জড়িত হলে সমিতির পক্ষ থেকে ব্যবস্হা নিবো। আমি খোঁজখবর নিচ্ছি।
টি আই জাহিদ হোসেনের সাথে মুঠোফোনে জানতে চাইলে, তিনি বলেন, গ্রামগাড়িগুলো তেমন একটা এপাড়ে আসেনা, আসলেও আমরা ব্যবস্হা নিচ্ছি। আমি ছুটিতে আছি। ছুটি শেষে এসে বিষয়টা দেখবো।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নতুনব্রীজ এলাকায় গ্রাম সিএনজি ও অবৈধ প্রাইভেট সিএনজির দাপটে জনভোগান্তি

আপডেট সময়ঃ ০৬:১২:০১ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬