ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ | ই-পেপার

শিশুদের প্রতিভা বিকশিত হলে জঙ্গিবাদ কমবে: তথ্যমন্ত্রী

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০৮:৪২:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ অক্টোবর ২০২১
  • / ৮১৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দেশে জঙ্গিবাদ কমে যাবে যদি আমরা শিশুদের প্রতিভা বিকশিত করতে পারি। তাদেরকে উপযুক্ত শিক্ষা দিতে পারি। শিশু সংগঠক, ছড়াকার ও সাংবাদিক রফিকুল হক দাদু ভাইয়ের স্মরণ সভায় এসব কথা বলেন তিনি। শুক্রবার বেলা ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্বাধীনতা হলে এই স্মরণ সভার আয়োজন করে নর্থ বেঙ্গল জার্নালিস্ট ফোরাম (এনবিজেএফ), ঢাকা। স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. হাছান বলেন, দাদু ভাই তার কাজের প্রতি একনিষ্ঠ ও দায়িত্বশীল ছিলেন। তিনি শিশুদের নিয়ে কাজ করেছেন। তাই তিনি বেশি শ্রদ্ধার পাত্র। তিনি বলেন, অনেকেই শিশু সংগঠক হিসেবে কাজ করছেন, জড়িত রয়েছেন। তাদের বিকাশের জন্য কাজ করছেন কিন্তু শিশুদের জন্য এখন কাগজে তেমন কিছু দেখা যায় না। তাই সাংবাদিক, মালিকসহ সবাইকে সংবাদপত্রে শিশুদের পাতাটি চালুর অনুরোধ জানাচ্ছি। তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ টেলিভিশনে শিশুদের জন্য নতুন কুড়িসহ বিভিন্ন অনুষ্ঠান বন্ধ হয়ে গেছে। সেগুলো নতুন করে চালু করবো। এনবিজেএফ-এর সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেনের সঞ্চালনায় স্মরণ সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি নজমুল হক সরকার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক এম এ আজিজ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপুসহ এনবিজেএফ এর সদস্যরা। প্রসঙ্গত, ‘দাদু ভাই’ হিসেবে পরিচিতি পাওয়া শিশু সাহিত্যিক, নাট্যকার ও সাংবাদিক রফিকুল হক গত ১০ অক্টোবর ৮৪ বছর বয়সে মারা যান। ১৯৩৭ সালের ৮ জানুয়ারি জন্ম নেওয়া রফিকুল হকের গ্রামের বাড়ি রংপুরের কামাল কাছনায়। তিনি সবশেষ দৈনিক যুগান্তরের ফিচার এডিটর হিসেবে কর্মরত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

​জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের-এর বাসভবনে কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে ‘জাতীয় ছাত্র সমাজ’ ​ঢাকা, ১২ অক্টোবর ২০২৬: জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান, গণমানুষের নেতা জননেতা আলহাজ্ব গোলাম মোহাম্মদ (জিএম) কাদের এমপি-এর রাজধানীর উত্তরার বাসভবনে একদল দুষ্কৃতকারী কর্তৃক হামলা, ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুরের ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানাচ্ছে জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটি। ​ কতিপয় দুষ্কৃতকারী ও অরাজকতা সৃষ্টিকারী গোষ্ঠী পরিকল্পিতভাবে জাতীয় পার্টির চেয়ারম্যানের বাসভবনে সন্ত্রাসী হামলা ও ভাঙচুর চালায়। একটি স্বাধীন ও গণতান্ত্রিক দেশে কোনো রাজনৈতিক দলের শীর্ষ নেতার বাসভবনে এ ধরনের হীন ও কাপুরুষোচিত হামলা দেশের রাজনৈতিক সহাবস্থান ও শান্তিশৃঙ্খলার ওপর এক চরম আঘাত। এটি স্পষ্টতই রাজনীতিকে সহিংস করার এক ঘৃণ্য ষড়যন্ত্র। ​জাতীয় ছাত্র সমাজ স্পষ্টভাবে জানাতে চান, ভয়ভীতি প্রদর্শন কিংবা কোনো ধরনের সন্ত্রাসী হামলা চালিয়ে জাতীয় পার্টি ও এর অঙ্গ-সংগঠনসমূহের গণতান্ত্রিক আন্দোলনকে থামানো যাবে না। পরিচ্ছন্ন রাজনীতি ও জনগণের অধিকার আদায়ের সংগ্রামে জিএম কাদের-এর নেতৃত্বে জাতীয় পার্টি সবসময় আপসহীন ভূমিকা পালন করে আসছে। সভাপতি ও সাধারণ সম্পাদক এক সাক্ষাৎকারে ​দাবি ও হুঁশিয়ারি দিয়ে বলেন : ১. অবিলম্বে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে এই হামলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সকল সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। ২. বিরোধী রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর ভূমিকা পালন করতে হবে। ​যদি অবিলম্বে এই সন্ত্রাসী হামলার পেছনে থাকা অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হয়, তবে জাতীয় ছাত্র সমাজ দেশের ছাত্র-জনতাকে সাথে নিয়ে রাজপথে কঠোর ও তীব্র আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।

৬

শিশুদের প্রতিভা বিকশিত হলে জঙ্গিবাদ কমবে: তথ্যমন্ত্রী

আপডেট সময়ঃ ০৮:৪২:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ অক্টোবর ২০২১