ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ | ই-পেপার

কুমিল্লায় নিজঘরে মা-ছেলেসহ ৩ জনকে হত্যা

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ১২:৩৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪
  • / ৩১০ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার হোমনায় মা-ছেলেসহ তিনজনকে নিজ ঘরে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর গলায় ওড়না পেঁচিয়ে তিনজনকে শোবার ঘরের একটি খাটের ওপর ফেলে গেছে তারা। আজ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের বড় ঘাগুটিয়া গ্রামের ভূঁইয়া বাড়ি থেকে নিহতদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর আগে গতকাল বুধবার রাতের কোনো এক সময় তাদের হত্যা করে ফেলে রাখা হয়।

নিহতরা হলেন ওই গ্রামের শাহপরানের স্ত্রী মাহমুদা আক্তার (৩৫), তাদের ৯ বছরের ছেলে সাহাব উদ্দিন এবং শাহপরানের মামোতো ভাই পাশের বাড়ির রেজাউল করিমের মেয়ে তিশা আক্তার (১৪)।

স্থানীয়দের বরাতে হোমনা থানার ওসি জয়নাল আবেদীন জানান, বড় ঘাগুটিয়া গ্রামে শাহপরান ঢাকায় একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। গতকাল বুধবার রাতে তার স্ত্রী-ছেলে ও প্রতিবেশি মামাতো ভাইয়ের মেয়ে তিশা ঘুমিয়ে ছিলেন। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাদেরকে শ্বাসরোধে ও মাথায় আঘাত করে হত্যা করে।

এরপর গলায় ওড়না পেঁচিয়ে মরদেহগুলো খাটের ওপর ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
কুমিল্লার জৈষ্ঠ্য সহকারী পুলিশ সুপার (হোমনা সার্কেল) মীর মহসিন বলেন, ‘বৃহস্পতিবার সকালে তিনজনের মরদেহ একই কক্ষে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ সদস্যরা মরদেহগুলো উদ্ধার করেছে। তিনটি মরদেহের মাথায় আঘাতের চিহ্ন আছে।

প্রাথমিক তদন্তে তাদেরকে হত্যা করা হয়েছে বলে মনে হয়েছে।’
তিনি আরো বলেন, ‘এরই মধ্যে আমরা ঘটনার তদন্ত শুরু করছি। মরদেহগুলো উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

ওসি জয়নাল আবেদীন বলেন, ‘হত্যার পর তিনজনের মরদেহ একই খাটের ওপর ফেলে যাওয়া হয়েছে।

শ্বাসরোধ ও মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে তাদের। হত্যার নেপথ্যের কারণ এখনো জানা যায়নি। হত্যাকাণ্ডের রহস্য জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

​জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের-এর বাসভবনে কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে ‘জাতীয় ছাত্র সমাজ’ ​ঢাকা, ১২ অক্টোবর ২০২৬: জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান, গণমানুষের নেতা জননেতা আলহাজ্ব গোলাম মোহাম্মদ (জিএম) কাদের এমপি-এর রাজধানীর উত্তরার বাসভবনে একদল দুষ্কৃতকারী কর্তৃক হামলা, ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুরের ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানাচ্ছে জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটি। ​ কতিপয় দুষ্কৃতকারী ও অরাজকতা সৃষ্টিকারী গোষ্ঠী পরিকল্পিতভাবে জাতীয় পার্টির চেয়ারম্যানের বাসভবনে সন্ত্রাসী হামলা ও ভাঙচুর চালায়। একটি স্বাধীন ও গণতান্ত্রিক দেশে কোনো রাজনৈতিক দলের শীর্ষ নেতার বাসভবনে এ ধরনের হীন ও কাপুরুষোচিত হামলা দেশের রাজনৈতিক সহাবস্থান ও শান্তিশৃঙ্খলার ওপর এক চরম আঘাত। এটি স্পষ্টতই রাজনীতিকে সহিংস করার এক ঘৃণ্য ষড়যন্ত্র। ​জাতীয় ছাত্র সমাজ স্পষ্টভাবে জানাতে চান, ভয়ভীতি প্রদর্শন কিংবা কোনো ধরনের সন্ত্রাসী হামলা চালিয়ে জাতীয় পার্টি ও এর অঙ্গ-সংগঠনসমূহের গণতান্ত্রিক আন্দোলনকে থামানো যাবে না। পরিচ্ছন্ন রাজনীতি ও জনগণের অধিকার আদায়ের সংগ্রামে জিএম কাদের-এর নেতৃত্বে জাতীয় পার্টি সবসময় আপসহীন ভূমিকা পালন করে আসছে। সভাপতি ও সাধারণ সম্পাদক এক সাক্ষাৎকারে ​দাবি ও হুঁশিয়ারি দিয়ে বলেন : ১. অবিলম্বে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে এই হামলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সকল সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। ২. বিরোধী রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর ভূমিকা পালন করতে হবে। ​যদি অবিলম্বে এই সন্ত্রাসী হামলার পেছনে থাকা অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হয়, তবে জাতীয় ছাত্র সমাজ দেশের ছাত্র-জনতাকে সাথে নিয়ে রাজপথে কঠোর ও তীব্র আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।

৬

কুমিল্লায় নিজঘরে মা-ছেলেসহ ৩ জনকে হত্যা

আপডেট সময়ঃ ১২:৩৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪