ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ | ই-পেপার

বান্দরবানে সাংবাদিকদের সাথে নবাগত র‌্যাব ১৫-সিপিসি কমান্ডার মতবিনিময়

জেলা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ ০১:৫৬:৫০ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
  • / ৫১৩ বার পড়া হয়েছে

মোঃ জুয়েল হোসাইন,বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দরবান বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ও প্রেসক্লাবের অর্ন্তভুক্ত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নবাগত র‌্যাব কমান্ডার মেজর মোঃ নাজমুল ইসলাম।

বুধবার (১ অক্টোবর ) সকাল ১১ টায় বান্দরবান শহর হোটেল হিলটন কনফারেন্স হলে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর ) তিনি বান্দরবান র‌্যাব-১৫ সিপিসি কমান্ডার হিসেবে যোগদান করেন। মতবিনিময়কালে সাংবাদিকরা কমান্ডার কাছে জেলায়,উপজেলায় মাদক, জুয়া, চোরাচালান সহ নানা সমস্যা তোলে ধরে তা সমাধানের পরামর্শ দেন।   
  
পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের সহযোগিতা চেয়ে নবাগত র‌্যাব-১৫ সিপিসি কমান্ডার মোঃ নাজমুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসা ও অপরাধ নির্মূল করা আইনশৃঙ্খলা বাহিনী একার পক্ষে সম্ভব নয়। এক্ষেত্রে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। এজন্য আপনাদের সহযোগিতা খুবই প্রয়োজন। তিনি আশা করেন অপরাধ দমনে সাংবাদিকরা সবসময় আইনশৃঙ্খলা বাহিনীদের পাশে থাকবেন, সহযোগিতা করবেন। বস্তনিষ্ট সংবাদ প্রকাশের মাধ্যমে একজন সাংবাদিক মানবিক সমাজ গঠন ও সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভুমিকা রাখেন। তিনি জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত ও অপরাধ নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনী এবং সাংবাদিক এক হয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন বান্দরবান প্রেসক্লাবে সভাপতি আমিনুর ইসলাম বাচ্চু,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকির হোসেন,সাংবাদিক ইউনিয়ন ফোরাম সভাপতি এস এম সম্রাট, প্রেসক্লাবে সাবেক সাধারণ সম্পাদক মিনারুল হক মিনারসহ ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া সকল সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য দেন বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুর ইসলাম বাচ্চু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মিনারুল হক মিনারসহ সকল সাংবাদিক প্রমুখ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

​জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের-এর বাসভবনে কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে ‘জাতীয় ছাত্র সমাজ’ ​ঢাকা, ১২ অক্টোবর ২০২৬: জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান, গণমানুষের নেতা জননেতা আলহাজ্ব গোলাম মোহাম্মদ (জিএম) কাদের এমপি-এর রাজধানীর উত্তরার বাসভবনে একদল দুষ্কৃতকারী কর্তৃক হামলা, ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুরের ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানাচ্ছে জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটি। ​ কতিপয় দুষ্কৃতকারী ও অরাজকতা সৃষ্টিকারী গোষ্ঠী পরিকল্পিতভাবে জাতীয় পার্টির চেয়ারম্যানের বাসভবনে সন্ত্রাসী হামলা ও ভাঙচুর চালায়। একটি স্বাধীন ও গণতান্ত্রিক দেশে কোনো রাজনৈতিক দলের শীর্ষ নেতার বাসভবনে এ ধরনের হীন ও কাপুরুষোচিত হামলা দেশের রাজনৈতিক সহাবস্থান ও শান্তিশৃঙ্খলার ওপর এক চরম আঘাত। এটি স্পষ্টতই রাজনীতিকে সহিংস করার এক ঘৃণ্য ষড়যন্ত্র। ​জাতীয় ছাত্র সমাজ স্পষ্টভাবে জানাতে চান, ভয়ভীতি প্রদর্শন কিংবা কোনো ধরনের সন্ত্রাসী হামলা চালিয়ে জাতীয় পার্টি ও এর অঙ্গ-সংগঠনসমূহের গণতান্ত্রিক আন্দোলনকে থামানো যাবে না। পরিচ্ছন্ন রাজনীতি ও জনগণের অধিকার আদায়ের সংগ্রামে জিএম কাদের-এর নেতৃত্বে জাতীয় পার্টি সবসময় আপসহীন ভূমিকা পালন করে আসছে। সভাপতি ও সাধারণ সম্পাদক এক সাক্ষাৎকারে ​দাবি ও হুঁশিয়ারি দিয়ে বলেন : ১. অবিলম্বে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে এই হামলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সকল সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। ২. বিরোধী রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর ভূমিকা পালন করতে হবে। ​যদি অবিলম্বে এই সন্ত্রাসী হামলার পেছনে থাকা অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হয়, তবে জাতীয় ছাত্র সমাজ দেশের ছাত্র-জনতাকে সাথে নিয়ে রাজপথে কঠোর ও তীব্র আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।

৬

বান্দরবানে সাংবাদিকদের সাথে নবাগত র‌্যাব ১৫-সিপিসি কমান্ডার মতবিনিময়

আপডেট সময়ঃ ০১:৫৬:৫০ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫