ঢাকা, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ | ই-পেপার

পর্যাপ্ত মজুতেও সারের সংকট তৈরির কোনো সুযোগ নেই : পানি সম্পদ প্রতিমন্ত্রী

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০৩:২৫:৫১ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • / ৮০ বার পড়া হয়েছে

পঞ্চগড়ে পর্যাপ্ত মজুত থাকার পরেও সার নিয়ে কৃত্রিম সংকট তৈরি করে গুজব তৈরির কোনো সুযোগ নেই। পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আজ শনিবার দুপুরে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ হলরুমে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সভায় তিনি এসব কথা বলেন।

সভায় জেলার সার সরবরাহ ও বিতরণ ব্যবস্থা স্বাভাবিক রাখা, সারের সুষ্ঠু ব্যবস্থাপনা, নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে সার পৌঁছে দেওয়া এবং অবৈধ মজুত ও অনিয়ম প্রতিরোধ নিয়ে আলোচনা করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ মো. ফরহাদ হোসেন আজাদ।

সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন। এ সময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক আব্দুল মতিন, অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, বোদা উপজেলার নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, বিসিআইসি অনুমোদিত সার ডিলার শরিফ হোসেন বক্তব্য রাখেন।

আরও উপস্থিত ছিলেন পাঁচ উপজেলা নির্বাহী অফিসারবৃন্দসহ পঞ্চগড় জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু। প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন কৃষকদের প্রয়োজন অনুযায়ী সময়মতো ও ন্যায্যমূল্যে রাসায়নিক সার সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান । অন্যাথায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন।

সভায় জেলার নিবন্ধিত ১৬০ জন সার ডিলাররা অংশ নেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

পর্যাপ্ত মজুতেও সারের সংকট তৈরির কোনো সুযোগ নেই : পানি সম্পদ প্রতিমন্ত্রী

আপডেট সময়ঃ ০৩:২৫:৫১ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬