ঢাকা, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ | ই-পেপার

রাজধানীর বাসাবোতে ঝুটের গোডাউনে আগুন, ২ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০১:০৩:০৯ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • / ২৭ বার পড়া হয়েছে

রাজধানীর খিলগাঁওয়ের বাসাবো এলাকায় ঝুটের একটি টিনশেড গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রায় ২৪ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রোববার (৩০ আগস্ট) বেলা ১১টা ৫৮ মিনিটে বাসাবো এলাকার ওই গোডাউনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে দুপুর ১২টা ৪ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে খিলগাঁও ফায়ার স্টেশনের দুটি ইউনিট।

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বেলা ১২টা ২৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন পুরোপুরি নির্বাপণের পর ক্ষয়ক্ষতির পরিমাণ ও অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

রাজধানীর বাসাবোতে ঝুটের গোডাউনে আগুন, ২ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

আপডেট সময়ঃ ০১:০৩:০৯ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬