ঢাকা, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ | ই-পেপার

মার্কিন হা’ম’লায় ইরানে নি’হ’ত ১৮, নারী-শি’শুসহ আ’হ’ত ১৪২

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০৩:১৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • / ২২ বার পড়া হয়েছে

ইরানে গত কয়েক দিনের মার্কিন বিমান হামলায় অন্তত ১৮ জন নিহত এবং ১৪২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন কারমানপুর এ তথ্য জানিয়েছেন।

তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, গত ৩০ আগস্ট সন্ধ্যা থেকে ২ সেপ্টেম্বর সন্ধ্যার মধ্যে এসব হতাহতের ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কারমানপুর জানান, আহতদের মধ্যে ৬১ জন নারী এবং ১৮ বছরের কম বয়সী ৪৪ জন রয়েছে। নিহতদের মধ্যে দুই নারী ও একটি শিশু রয়েছে বলেও জানান তিনি।

কারমানপুর বলেন, ‘প্রতিটি সংখ্যার পেছনে একজন মানুষ এবং একটি পরিবার রয়েছে।’

যেভাবে নতুন করে উত্তেজনা

রোববার লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার পর নতুন করে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সামরিক উত্তেজনা শুরু হয়। এর মধ্য দিয়ে প্রায় এক মাস ধরে চলা যুদ্ধবিরতির মতো পরিস্থিতির অবসান ঘটে।

যুক্তরাষ্ট্রের দাবি, সমুদ্রের মাইন বহনে সক্ষম রকেট মোতায়েনের প্রস্তুতি দেখতে পাওয়ার পর ইরানের দুটি রকেট উৎক্ষেপণ ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালানো হয়।

এর জবাবে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, বাহরাইন ও ইরাকে থাকা মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালায়।

এরপর মঙ্গলবার রাতে ইরানের ভেতরে আইআরজিসির বিভিন্ন অবস্থান লক্ষ্য করে আবারও বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড।

ভেঙে পড়েছে সমঝোতা

২০২৬ সালের ১৮ জুন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক হয়েছিল। সংঘাত বন্ধ করা এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়াই ছিল ওই সমঝোতার অন্যতম লক্ষ্য।

তবে সমঝোতা বাস্তবায়ন নিয়ে মতবিরোধের জেরে জুলাইয়ে আবারও দুই দেশের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এরপর সাম্প্রতিক মার্কিন হামলার ঘটনায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মার্কিন হা’ম’লায় ইরানে নি’হ’ত ১৮, নারী-শি’শুসহ আ’হ’ত ১৪২

আপডেট সময়ঃ ০৩:১৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬