ঢাকা, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ | ই-পেপার

নীতিমালা তৈরি করে সাংবাদিকদের গুণগতমান পরিবর্তন সম্ভব নয়: ভোলায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০৫:১৭:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • / ৪১ বার পড়া হয়েছে

মোঃ শাহীন কাদের জেলা প্রতিনিধি: নীতিমালা তৈরি করে সাংবাদিকদের গুণগতমানের উন্নয়ন করা সম্ভব নয়। নৈতিক শিক্ষার মাধ্যমেই সাংবাদিকদের তৈরি করতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।

বৃহস্পতিবার সকালে ভোলা প্রেসক্লাব আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, সাংবাদিকদের খেয়াল রাখতে হবে—তাদের লেখনী ও প্রতিবেদনের মাধ্যমে যেন রাষ্ট্র, জনগণ ও মানুষের কল্যাণ সাধিত হয়। সাংবাদিকতার কারণে কোনো মানুষ যেন মানসিকভাবে ক্ষতিগ্রস্ত না হন, সেদিকেও দায়িত্বশীলভাবে নজর দিতে হবে।

আরো বলেন, সাংবাদিকদের কল্যাণে প্রধানমন্ত্রী, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে অতি দ্রুত একটি নীতিমালা প্রণয়ন করা প্রয়োজন।

ভোলা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট নজরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ভোলার জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ

রাজনৈতিক দলের বিভিন্ন নেতাকর্মীরা
এবং সিনিয়র সাংবাদিকরা বক্তব্য দেন।

সভায় সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, দায়িত্বশীল সাংবাদিকতা ও সাংবাদিকদের কল্যাণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নীতিমালা তৈরি করে সাংবাদিকদের গুণগতমান পরিবর্তন সম্ভব নয়: ভোলায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী

আপডেট সময়ঃ ০৫:১৭:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬