ঢাকা, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ | ই-পেপার

অবশেষে নতুন জার্সি পেল বাংলাদেশ ফুটবল দল

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০২:৫৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৬ বার পড়া হয়েছে

আর সব দেশ তাদের নতুন জার্সি আরও অন্তত মাসছয়েক আগেই পেয়ে গিয়েছিল। বিশ্বকাপের বছরের শুরুতেই বিশ্বকাপে না খেলা সব দলও জার্সি উন্মোচন করে ফেলেছিল। তবে এই তালিকায় বাংলাদেশ ছিল না। অবশেষে সে অপেক্ষা শেষ হয়েছে দলের। আজ নতুন জার্সি উন্মোচন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

দেশের ফুটবলে এই পরিবর্তনটা হয়েছে বছর দুয়েক হলো। কিট পার্টনার দৌড়ের সঙ্গে চুক্তি করেছিল বাফুফে। দৌড়ের সঙ্গে চুক্তির অধীনে এই নিয়ে দ্বিতীয় বারের মতো জার্সি উন্মোচন করেছে বাফুফে।

আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ নারী ও পুরুষ দুই দলের নতুন জার্সি জনসম্মুখে আনা হয়। প্রধান অতিথি হিসেবে ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, তিনি জার্সি উন্মোচন করেন।

বাংলাদেশের এবারের জার্সি ডিজাইনটা সমর্থকদের কাছ থেকে আহ্বান করা হয়েছিল। ১৫০০ ডিজাইন জমা পড়েছিল, সেখান থেকে ৩১টি উপাদান নিয়ে ডিজাইন করা হয়েছে এবারের জার্সি।

হোম জার্সিটি সাদা রঙের। তবে এতে সব ডিটেইল লাল রঙের। অ্যাওয়ে জার্সিটি সবুজ, সেখানেও ডিটেইল লাল রঙের। দুই জার্সিতেই দেশীয় সংস্কৃতির টেক্সচার রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

অবশেষে নতুন জার্সি পেল বাংলাদেশ ফুটবল দল

আপডেট সময়ঃ ০২:৫৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬