ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ | ই-পেপার

প্রকল্প বাস্তবায়নে সুইজারল্যান্ড-ইংল্যান্ডেও ধীরগতি হয়: পরিকল্পনামন্ত্রী

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০৮:১০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১
  • / ৪৩২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :
শুধু বাংলাদেশ নয় প্রকল্প বাস্তবায়নে ধীরগতি সুইজারল্যান্ড-ইংল্যান্ডেও হয় বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১০টি প্রকল্প উপস্থাপন করা হয়। অনুমোদন দেওয়া হয় ১০ প্রকল্পের। আজ মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা হয়। সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন। প্রকল্প বাস্তবায়নে বার বার সময় বৃদ্ধি কেন হয়? এমন প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, প্রকল্প বাস্তবায়নে ভূমি অধিগ্রহণে সমস্যা হয়। অনেকে জমি দিতে চায় না। এটা চলমান সমস্যা তারপরও প্রকল্প দ্রুত বাস্তবায়নের জন্য কাজ করা হচ্ছে। প্রকল্প বাস্তবায়নে দেরি শুধু বাংলাদেশে নয় সুইজারল্যান্ড ও ইংল্যান্ডেও হয়। আমার পরিচিত একজন সুইজারল্যান্ডে থাকেন, তিনিও বলেছেন তার স্থানীয় একটা রাস্তার কাজ দুই থেকে তিন বছরেও শেষ হচ্ছে না। একই অবস্থা ইংল্যান্ডেও। সুইজারল্যান্ডের অভিজ্ঞতার কথা তুলে পরিকল্পনামন্ত্রী বলেন, নট ইন মাই কান্ট্রি অ্যালোন, গো টু আমেরিকা, গো টু ইংল্যান্ড, গো টু সুইজারল্যান্ড। বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি এসব দেশে প্রকল্প দেরি হয়। সুইসরা ঘড়ির কাঁটা মতো চলে, তাদের জেনেভা শহরে আমি গতবছর গিয়েছি, তার আগেও গিয়েছি। মানুষ বকাঝকা করছে, রাস্তা কাটা অনেকদিন ধরে ঠিক হচ্ছে না। একনেক সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুশাসন তুলে ধরে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, সারাদেশে ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ করা হচ্ছে। প্রধানমন্ত্রী বলেন আমাদের ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র থেকে ইসলামিক শিক্ষা দিতে হবে। যেন যুবকরা জঙ্গিবাদে ঝুঁকে না পড়ে। তিনি আরও বলেন, দেশের দক্ষিণাঞ্চলে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। দক্ষিণাঞ্চলে বেশি করে ধান চাষ করতে হবে। প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আমাদের নির্দেশনা দিয়েছেন সঠিকভাবে প্রকল্প বাস্তবায়ন করতে হবে। ভালো হতে হবে কাজের মান। যে টাকা ব্যয় হয় তা যেন যথাযথভাবে ব্যয় হয়। এসময় উপস্থিত ছিলেন- পরিকল্পনা বিভাগের সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন, পরিকল্পনা কমিশনের কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের সদস্য (সচিব) রমেন্দ্র নাথ বিশ্বাস, আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) মোসাম্মৎ নাসিমা বেগম।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

​জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের-এর বাসভবনে কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে ‘জাতীয় ছাত্র সমাজ’ ​ঢাকা, ১২ অক্টোবর ২০২৬: জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান, গণমানুষের নেতা জননেতা আলহাজ্ব গোলাম মোহাম্মদ (জিএম) কাদের এমপি-এর রাজধানীর উত্তরার বাসভবনে একদল দুষ্কৃতকারী কর্তৃক হামলা, ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুরের ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানাচ্ছে জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটি। ​ কতিপয় দুষ্কৃতকারী ও অরাজকতা সৃষ্টিকারী গোষ্ঠী পরিকল্পিতভাবে জাতীয় পার্টির চেয়ারম্যানের বাসভবনে সন্ত্রাসী হামলা ও ভাঙচুর চালায়। একটি স্বাধীন ও গণতান্ত্রিক দেশে কোনো রাজনৈতিক দলের শীর্ষ নেতার বাসভবনে এ ধরনের হীন ও কাপুরুষোচিত হামলা দেশের রাজনৈতিক সহাবস্থান ও শান্তিশৃঙ্খলার ওপর এক চরম আঘাত। এটি স্পষ্টতই রাজনীতিকে সহিংস করার এক ঘৃণ্য ষড়যন্ত্র। ​জাতীয় ছাত্র সমাজ স্পষ্টভাবে জানাতে চান, ভয়ভীতি প্রদর্শন কিংবা কোনো ধরনের সন্ত্রাসী হামলা চালিয়ে জাতীয় পার্টি ও এর অঙ্গ-সংগঠনসমূহের গণতান্ত্রিক আন্দোলনকে থামানো যাবে না। পরিচ্ছন্ন রাজনীতি ও জনগণের অধিকার আদায়ের সংগ্রামে জিএম কাদের-এর নেতৃত্বে জাতীয় পার্টি সবসময় আপসহীন ভূমিকা পালন করে আসছে। সভাপতি ও সাধারণ সম্পাদক এক সাক্ষাৎকারে ​দাবি ও হুঁশিয়ারি দিয়ে বলেন : ১. অবিলম্বে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে এই হামলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সকল সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। ২. বিরোধী রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর ভূমিকা পালন করতে হবে। ​যদি অবিলম্বে এই সন্ত্রাসী হামলার পেছনে থাকা অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হয়, তবে জাতীয় ছাত্র সমাজ দেশের ছাত্র-জনতাকে সাথে নিয়ে রাজপথে কঠোর ও তীব্র আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।

৬

প্রকল্প বাস্তবায়নে সুইজারল্যান্ড-ইংল্যান্ডেও ধীরগতি হয়: পরিকল্পনামন্ত্রী

আপডেট সময়ঃ ০৮:১০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১