ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬ | ই-পেপার

ইরান যুদ্ধ বন্ধে রাশিয়ার সহায়তার প্রস্তাব

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০৬:১১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • / ৩৫ বার পড়া হয়েছে

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধে সহায়তার প্রস্তাব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) তুর্কমেনিস্তানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে তিনি এ প্রস্তাব দেন।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের বরাতে জানা যায়, পুতিন বলেছেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতির সমাধানে সহায়তা করতে রাশিয়া তার সাধ্যের মধ্যে সবকিছু করতে প্রস্তুত।

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধ বন্ধে তেহরান আন্তরিক প্রচেষ্টা চালিয়েছে বলেও মন্তব্য করেন রুশ প্রেসিডেন্ট।

অন্যদিকে, কূটনৈতিক আলোচনার মাধ্যমে সংঘাতের সমাধানের প্রচেষ্টা অব্যাহত রাখার কথা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার পরও বারবার নতুন করে হামলা চালানো হচ্ছে। তা সত্ত্বেও ইরান আলোচনার পথ থেকে সরে যাবে না।

ইরানের প্রেসিডেন্টের কার্যালয়ের এক বিবৃতিতে পেজেশকিয়ানের বক্তব্য তুলে ধরে বলা হয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পরও হামলার ঘটনা ঘটছে বলে অভিযোগ করেছেন তিনি।

পেজেশকিয়ান বলেন, ‘আমরা সংলাপে যুক্ত আছি। কিন্তু প্রতিবারই যুক্তরাষ্ট্রের সঙ্গে কথা বলার পর তারা নতুন করে হামলা চালায়। তা সত্ত্বেও আমরা আলোচনার টেবিল ছেড়ে যাব না।’

স্বাধীন রাষ্ট্রগুলোর কমনওয়েলথের (সিআইএস) শীর্ষ সম্মেলনের আগে তুর্কমেনিস্তানে পুতিন ও পেজেশকিয়ানের এ বৈঠক অনুষ্ঠিত হয়। শুক্রবার থেকে সিআইএসের ওই সম্মেলন শুরু হওয়ার কথা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ইরান যুদ্ধ বন্ধে রাশিয়ার সহায়তার প্রস্তাব

আপডেট সময়ঃ ০৬:১১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬