ঢাকা, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ | ই-পেপার

প্রযুক্তির মাধ্যমে স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে: সড়ক প্রতিমন্ত্রী

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০৫:৪৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • / ১৩ বার পড়া হয়েছে

প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। তিনি বলেছেন, রাজধানীর এক হাজার শয্যাবিশিষ্ট মুগদা হাসপাতালে চিকিৎসাসেবা আরও সহজ ও জনবান্ধব করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।

আজ মঙ্গলবার সকালে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে বহির্বিভাগের চিকিৎসাসেবায় অনলাইন সিরিয়াল বা ই-অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, চিকিৎসাসেবা নিতে গিয়ে রোগীদের দীর্ঘ সময় অপেক্ষা এবং নানা ধরনের ভোগান্তি কমাতে প্রযুক্তিনির্ভর এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এখন থেকে রোগীরা ঘরে বসেই অনলাইনে চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। এতে হাসপাতালে যাওয়ার আগেই সিরিয়াল নিশ্চিত করা সহজ হবে। পাশাপাশি রোগীদের সময় ও অর্থ সাশ্রয় হবে।

তিনি আরও বলেন, সরকারি হাসপাতালের চিকিৎসাসেবা সাধারণ মানুষের জন্য সহজলভ্য ও সুশৃঙ্খল করা প্রয়োজন। এ লক্ষ্য অর্জনে ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে। ই-অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা চালুর ফলে বহির্বিভাগে রোগীদের চাপ সামলানো সহজ হবে। একই সঙ্গে চিকিৎসাসেবায় স্বচ্ছতা ও জবাবদিহি বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

হাবিবুর রশিদ হাবিব বলেন, জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। এ দায়িত্ব যথাযথভাবে পালনে সরকারি হাসপাতালগুলোকে আরও কার্যকর ও আধুনিক করে গড়ে তুলতে হবে। রোগীদের চিকিৎসাসেবা নিতে যেন অপ্রয়োজনীয় সময় ব্যয় করতে না হয়, সে বিষয়েও সংশ্লিষ্টদের গুরুত্ব দিতে হবে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, নতুন ব্যবস্থার আওতায় রোগীরা অনলাইনে বহির্বিভাগের চিকিৎসকদের অ্যাপয়েন্টমেন্ট বা সিরিয়াল নিতে পারবেন। ফলে চিকিৎসকের পরামর্শ নিতে হাসপাতালে এসে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকার প্রয়োজন কমবে। বিশেষ করে দূরবর্তী এলাকা থেকে আসা রোগীদের সময় ও ভোগান্তি কমাতে এ ব্যবস্থা সহায়ক হবে।

কর্তৃপক্ষ আরও আশা প্রকাশ করে, ই-অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থার সফল বাস্তবায়নের মাধ্যমে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের চিকিৎসাসেবা আরও সহজ, গতিশীল ও রোগীবান্ধব হবে। ভবিষ্যতে এ ধরনের প্রযুক্তিনির্ভর উদ্যোগ সরকারি স্বাস্থ্যসেবার পরিধি ও কার্যকারিতা বাড়ানোর সুযোগ তৈরি করবে।

অনুষ্ঠানে মুগদা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মোশাররফ হোসেন, উপাধ্যক্ষ ডা. মুহাম্মদ মাহমুদ আলম তারেক, জাতীয় পরামর্শক ডা. শাহ আলী আকবর আশরাফ, ব্রিটিশ কাউন্সিলের কার্যকর সরকার কর্মসূচির দলনেতা আর্সেন সেপ্ট, স্বাস্থ্য অধিদফতরের ব্যবস্থাপনা তথ্য পদ্ধতি শাখার উপ-প্রধান ডা. মো. ফারুক হোসেন এবং অধিদফতরের পরিচালক (হাসপাতাল) ডা. নুরুল ইসলাম উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

প্রযুক্তির মাধ্যমে স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে: সড়ক প্রতিমন্ত্রী

আপডেট সময়ঃ ০৫:৪৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬