ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ | ই-পেপার

শ্রীপুরে সিঁধ কেটে ঘরে ঢুকে আনোয়ারকে হত্যা করে অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০৮:০৯:১৯ অপরাহ্ন, সোমবার, ১১ এপ্রিল ২০২২
  • / ৫৮৯ বার পড়া হয়েছে

হাজী মুছা :
শ্রীপুরে সিঁধ কেটে ঘরে ঢুকে চালক আনোয়ার হোসেনকে হত্যা করে অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি গ্রামে সিঁধ কেটে ঘরে ঢুকে অটোরিকশা চালক আনোয়ার হোসেন ৫০ কে গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে তার ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। আনোয়ার হোসেন শ্রীপুর উপজেলার বাঁশবাড়ি গ্রামের মৃত হোসেন আলীর ছেলে। পেশায় অটোরিকশার চালক।
শ্রীপুরের বিভিন্ন স্থানে বিকাল থেকেই বৃষ্টি শুরু হলে সন্ধ্যায় বাড?ি থেকে রাতের খাবার খেয়ে নবনির্মিত অটোরিক্সার গ্যারেজে যান আনোয়ার হোসেন । মেয়ে আঞ্জুমান আরার সাথে কথা বলেই ঘুমিয়ে যায় আনোয়ার হোসেন । রোববার (১০ এপ্রিল) রাতের কোনো এক সময় আনোয়ার হোসেনকে হত্যা করে অটোরিকশা ছিনতাই করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
আনোয়ারের প্রতিবেশী জয়নাল আবেদীন জানান, পরিবার নিয়ে আনোয়ার যে বাড়িতে বসবাস করে, সেই বাড়ি থেকে ৩০০ মিটার দূরে নতুন একটি টিনসেটের ঘর নির্মাণ করেছেন। সেই ঘরে আনোয়ার প্রতিদিন অটোরিকশা চার্জ দিত এবং রাতে ঘুমাতো। রোববার রাত ১০টার দিকে আনোয়ার একা ওই ঘরে ঘুমিয়ে পড়ে।
রাতের কোনো এক সময় আনোয়ারকে হত্যা করে তার অটোরিকশাটি নিয়ে যায় দুর্বৃত্তরা। সকালে স্থানীয় এক যুবক নামাজ পড়ে যাওয়ার সময় ঘরের দরজা খোলা দেখতে পেয়ে উঁকি দেয়। এ সময় আনোয়ারকে মৃত অবস্থায় দেখতে পায় এবং তার বাক চিৎকারে আশপাশের লোকজন আসে ও পুলিশে খবর দেন। ধারণা করা হচ্ছে, যারা অটোরিকশা চুরি করে নিতে এসেছিল তাদের চিনে ফেলায় আনোয়ারকে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে পুলিশ কাজ শুরু করেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

​জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের-এর বাসভবনে কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে ‘জাতীয় ছাত্র সমাজ’ ​ঢাকা, ১২ অক্টোবর ২০২৬: জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান, গণমানুষের নেতা জননেতা আলহাজ্ব গোলাম মোহাম্মদ (জিএম) কাদের এমপি-এর রাজধানীর উত্তরার বাসভবনে একদল দুষ্কৃতকারী কর্তৃক হামলা, ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুরের ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানাচ্ছে জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটি। ​ কতিপয় দুষ্কৃতকারী ও অরাজকতা সৃষ্টিকারী গোষ্ঠী পরিকল্পিতভাবে জাতীয় পার্টির চেয়ারম্যানের বাসভবনে সন্ত্রাসী হামলা ও ভাঙচুর চালায়। একটি স্বাধীন ও গণতান্ত্রিক দেশে কোনো রাজনৈতিক দলের শীর্ষ নেতার বাসভবনে এ ধরনের হীন ও কাপুরুষোচিত হামলা দেশের রাজনৈতিক সহাবস্থান ও শান্তিশৃঙ্খলার ওপর এক চরম আঘাত। এটি স্পষ্টতই রাজনীতিকে সহিংস করার এক ঘৃণ্য ষড়যন্ত্র। ​জাতীয় ছাত্র সমাজ স্পষ্টভাবে জানাতে চান, ভয়ভীতি প্রদর্শন কিংবা কোনো ধরনের সন্ত্রাসী হামলা চালিয়ে জাতীয় পার্টি ও এর অঙ্গ-সংগঠনসমূহের গণতান্ত্রিক আন্দোলনকে থামানো যাবে না। পরিচ্ছন্ন রাজনীতি ও জনগণের অধিকার আদায়ের সংগ্রামে জিএম কাদের-এর নেতৃত্বে জাতীয় পার্টি সবসময় আপসহীন ভূমিকা পালন করে আসছে। সভাপতি ও সাধারণ সম্পাদক এক সাক্ষাৎকারে ​দাবি ও হুঁশিয়ারি দিয়ে বলেন : ১. অবিলম্বে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে এই হামলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সকল সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। ২. বিরোধী রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর ভূমিকা পালন করতে হবে। ​যদি অবিলম্বে এই সন্ত্রাসী হামলার পেছনে থাকা অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হয়, তবে জাতীয় ছাত্র সমাজ দেশের ছাত্র-জনতাকে সাথে নিয়ে রাজপথে কঠোর ও তীব্র আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।

৬

শ্রীপুরে সিঁধ কেটে ঘরে ঢুকে আনোয়ারকে হত্যা করে অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা

আপডেট সময়ঃ ০৮:০৯:১৯ অপরাহ্ন, সোমবার, ১১ এপ্রিল ২০২২