বালিয়াকান্দিতে মাদক বিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ীর কারাদণ্ড
- আপডেট সময়ঃ ০৭:২৬:২৯ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
- / ৭ বার পড়া হয়েছে
আদম আলী, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় মাদকবিরোধী মোবাইল কোর্টের অভিযানে দুইজনকে গ্রেফতার করে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার (৪ মে ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার জামালপুর ইউনিয়নের ডাঙ্গাহাতি মোহন ও নলিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজবাড়ীর সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানকালে উপজেলার জামালপুর ইউনিয়নের ডাঙ্গাহাতি মোহন এলাকার মো. রফিকুল মন্ডল (৫৩) ও নলিয়া এলাকার শুম্ভ কুমার চুর্নকারকে গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তাদের প্রত্যেককে ২১ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
প্রশাসন জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।






















