ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ | ই-পেপার

করোনার ভুয়া রিপোর্ট: সাহেদসহ ৫ জনের বিচার শুরু

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০৮:২১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪
  • / ৩১৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :
করোনাভাইরাস পরীক্ষার নামে ভুয়া রিপোর্ট দিয়ে দুই লাখ ৬৬ হাজার অর্থ আত্মসাতের মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদসহ পাঁচজনের বিচার শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহনা আলমগীর তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন। এ মামলার অন্য আসামিরা হলেন, দীপায়ন বসু (৩২), অনিন্দ্য দত্ত (৩১), মাসুদ পারভেজ (৪০) ও মো. মিজানুর রহমান (৩৯)। এদের মধ্যে দীপায়ন ও অনিন্দ্য মামলার শুরু থেকেই পলাতক। বাকিরা অভিযোগ গঠনের সময় আদালতে উপস্থিত ছিলেন। মামলা সূত্রে জানা যায়, মেট্রোরেল প্রকল্পে কর্মরত ৭৬ শ্রমিকের করোনা পরীক্ষা করে ভুয়া রিপোর্ট দেওয়ার মাধ্যমে দুই লাখ ৬৬ হাজার অর্থ আত্মসাতের অভিযোগে মামলাটি করা হয়। ২০২০ সালের ২০ জুলাই রাজধানীর উত্তরা পশ্চিম থানায় এ মামলা করেন একশিড করপোরেশন লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের প্রশাসনিক কর্মকর্তা মো. রেজাউল করিম। মামলাটি তদন্ত শেষে রাজধানীর উত্তরা পশ্চিম থানার এসআই মো. ইয়াদুর রহমান ২০২১ সালের ৩০ মে আদালতে চার্জশিট দাখিল করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

করোনার ভুয়া রিপোর্ট: সাহেদসহ ৫ জনের বিচার শুরু

আপডেট সময়ঃ ০৮:২১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪