বিডিআর হত্যাকা-ের পুনর্তদন্ত শিগগির: স্বরাষ্ট্র উপদেষ্টা
- আপডেট সময়ঃ ০৯:৪৩:২৩ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪
- / ৩০২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, একজন সাধারণ নাগরিক ও সেনাবাহিনীর সাবেক সদস্য হিসেবে আমি বিডিআর হত্যাকা-ের ন্যায়বিচার চাই। এজন্য শিগগিরই পুনর্তদন্ত ও ন্যায়বিচার প্রক্রিয়া শুরু করা হবে। আজ সোমবার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিজ দপ্তরে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত তার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, বর্তমান সরকার জনগণের অধিকার সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। শুধু স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে নয়, একজন সাধারণ নাগরিক ও সেনাবাহিনীর সাবেক সদস্য হিসেবে আমি বিডিআর হত্যাকা-ের ন্যায়বিচার চাই। সঠিকভাবে এই হত্যাকা-ের পুনর্তদন্ত ও ন্যায় বিচারপ্রক্রিয়া শিগগিরই শুরু করা হবে। ২০০৯ সালের ২৫ ও ২৬ শে ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় বিডিআরের তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। এ ঘটনার চার বছর পর ২০১৩ সালের ৫ নভেম্বর বিচারিক আদালতে হত্যা মামলাটির রায় হয়।




















