সর্বশেষঃ
নারায়ণগঞ্জে জামদানি পল্লী পরিদর্শনে প্রাণিসম্পদ উপদেষ্টা
দৈনিক আইন বার্তা
- আপডেট সময়ঃ ০৮:৪৫:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
- / ২০৮ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বারগাঁ, কাজিপাড়া ও গঙ্গাপুরে এবং রূপগঞ্জের তারাব পৌরসভায় জামদানি পল্লী পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। আজ শনিবারদুপুরে জামদানি পল্লী পরিদর্শনে নারায়ণগঞ্জে আসেন তিনি। প্রথমে সোনারগাঁয়ে এবং পরবর্তীতে রূপগঞ্জের তারাব এলাকায় জামদানি পল্লী পরিদর্শনে যান তিনি। জামদানি পল্লীতে উপদেষ্টা ফরিদা আখতারকে স্থানীয় জামদানি সমিতির নেতারা ফুলেল শুভেচ্ছা জানান। জামদানি পল্লীর বিভিন্ন কারখানা ঘুরে দেখেন উপদেষ্টা। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আলমগীর হোসাইন, সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান, সোনারগাঁও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান প্রমুখ।
ট্যাগস :




















