সর্বশেষঃ
পুলিশের বিশেষ অভিযানে সারাদেশে গ্রেফতার ১,২৯০
অনলাইন ডেস্ক
- আপডেট সময়ঃ ০৪:২৬:০১ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
- / ৩৩২ বার পড়া হয়েছে
পুলিশের চলমান বিশেষ অভিযানে ঢাকাসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ২৯০ জনকে গ্রেফতার করা হয়েছে।
এর মধ্যে বিভিন্ন মামলার ও ওয়ারেন্টভুক্ত আসামি ৭৬৮ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৫২২ জন রয়েছে।
পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর আজ এ তথ্য জানিয়েছেন।
এ সময় চারটি ওয়ান শুটারগান, একটি দুইনলা বন্দুক, একটি একনলা বন্দুক, সাতটি এলজি, একটি একনলা শটগান, একটি এয়ারগান, চারটি পিস্তল, ১৯ রাউন্ড কার্তুজ, ৩৫টি খোসা, একটি লোহার চাপাতি, ছয়টি ছুরি, ছয়টি রামদা ও একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।
ট্যাগস :





















