সাবেক সচিব ভূঁইয়া সফিকুল ইসলাম গ্রেপ্তার
- আপডেট সময়ঃ ১২:৪০:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
- / ১৯০ বার পড়া হয়েছে
‘মঞ্চ ৭১’ এর অনুষ্ঠান থেকে গ্রেপ্তার করে আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য আব্দুল লতিফ সিদ্দিকীকে ‘সরকারবিরোধী ষড়যন্ত্রের’ অভিযোগে যে মামলায় কারাগারে পাঠানো হয়েছিল, এবার সেই মামলায় সাবেক সচিব ভূঁইয়া সফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হল।
ঢাকা মহানগর পুলিশ মঙ্গলবার এক বার্তায় ভূঁইয়া সফিকুল ইসলামসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সাত নেতাকর্মীকে গ্রেপ্তারের কথা জানায়।
জানতে চাইলে গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। লতিফ সিদ্দিকী, আবু আলম শহীদ খানসহ অন্যদের সাথে গোপন আঁতাতের বিষয়ে তথ্য পাওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়।”
ভূঁইয়া সফিকুল ইসলাম ২০১৩ সালে পরিকল্পনা বিভাগের সচিব ছিলেন। পরে ২০১৫ সালে তাকে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব করা হয়।




















