সর্বশেষঃ
বৈষম্যের শিকার কর্মকর্তাদের আবেদন ২১ সেপ্টেম্বরের মধ্যে জমার নির্দেশ
অনলাইন ডেস্ক
- আপডেট সময়ঃ ০৪:৪১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
- / ১৮৪ বার পড়া হয়েছে
সশস্ত্র বাহিনীতে কর্মরত অবস্থায় বৈষম্যের শিকার অফিসারদের আবেদনপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ বার্তা দেয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০০৯ সাল থেকে ৪ আগস্ট ২০২৪ পর্যন্ত যেসব কর্মকর্তা বৈষম্যের শিকার হয়েছেন শুধুমাত্রা তরা আবেদন জমা দিবেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, বৈষম্যের শিকার অফিসারদের মূল আবেদনপত্র ২১ সেপ্টেম্বরের মধ্যে কমিটির সভাপতি বরাবর সশস্ত্র বাহিনী বিভাগে পাঠাতে হবে।
নির্ধারিত সময়সীমার মধ্যে এসব আবেদনপত্র প্রেরণের জন্য অনুরোধ জানানো হয়েছে।
ট্যাগস :



















