৫ উইকেট তুলে আইরিশদের ফলোঅনের শঙ্কায় রাখলো বাংলাদেশ
- আপডেট সময়ঃ ০৫:১৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
- / ২৭১ বার পড়া হয়েছে

মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে আয়ারল্যান্ডের বিরুদ্ধে দাপুটে পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় দিন শেষে আয়ারল্যান্ড ৫ উইকেট হারিয়ে ৯৮ রান সংগ্রহ করেছে। এতে বাংলাদেশ ৩৭৮ রানে এগিয়ে রয়েছে। এই ব্যবধান আয়ারল্যান্ডকে ফলোঅনের শঙ্কায় ফেলেছে।
ইনিংসের শুরুতে আয়ারল্যান্ডের ওপেনাররা ভালো শুরু করেছিলেন। পল স্টার্লিং ও অ্যান্ডি বালবির্নির উদ্বোধনী জুটিতে ৪১ রান যোগ হয়। স্টার্লিংকে এলবিডব্লু করে প্রথম স্লিপে ক্যাচে নেন খালেদ আহমেদ। বালবির্নি (২১) হন হাসান মুরাদ-এর ঘূর্ণির শিকার। চাদে কারমাইকেলকে (১৭) এলবিডব্লু করেন মেহেদী হাসান মিরাজ।
দলের পঞ্চম উইকেট হিসেবে আসে হ্যারি টেক্টরের (১৪) আউট, তার উইকেট তুলে নেন তাইজুল ইসলাম। ৯৪ রানে পাঁচ উইকেট হারায় আয়ারল্যান্ড।
এর আগে বাংলাদেশের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৪৭৬ রান সংগ্রহ করেছে। মুশফিকুর রহিম খেলেন ১০৬ রানের ইনিংস, লিটন দাসও ১২৮ রান করে তার পঞ্চম শতক তুলে নেন। মিরাজের সঙ্গে ১৩৩ রানের জুটি গড়ে লিটন শেষ পর্যন্ত ৪৩৩ রানে ৭ উইকেট হারানোর পর সাজঘরে ফেরেন। হাসান মুরাদ ও এবাদত হোসেনের অবদান শেষে ইনিংসটি পৌঁছায় ৪৭৬ রানে।






















