ঢাকা, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ | ই-পেপার

প্রয়োজনীয় প্রস্তুতি শেষে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০৬:০১:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • / ২৭ বার পড়া হয়েছে

প্রয়োজনীয় প্রস্তুতি শেষে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২৭ এপ্রিল) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনে প্রশ্নোত্তর টেবিলে বিষয়টি উত্থাপিত হয়।

মির্জা ফখরুল বলেন, প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর দ্রুত স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচনী প্রক্রিয়া শুরু করা হবে। বিষয়টি বর্তমানে সরকারের সক্রিয় বিবেচনাধীন রয়েছে।

সংসদ সদস্য রুমিন ফারহানার এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচন সাধারণত ধাপে ধাপে অনুষ্ঠিত হয় এবং সব পর্যায়ের নির্বাচন সম্পন্ন করতে প্রায় ১০ মাস থেকে এক বছর সময় লাগে।

তিনি আরও বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার আগে ভোটার তালিকা প্রস্তুত, নির্বাচনী সরঞ্জাম সংগ্রহ, ধর্মীয় উৎসব, পাবলিক পরীক্ষা, আবহাওয়া পরিস্থিতি, কেন্দ্র চূড়ান্তকরণ ও সংস্কার এবং নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণসহ নানা বিষয় বিবেচনায় নেওয়া হয়।

সরকার দ্রুত প্রস্তুতি শেষ করে স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের দিকে এগোচ্ছে বলেও জানান তিনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

প্রয়োজনীয় প্রস্তুতি শেষে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল

আপডেট সময়ঃ ০৬:০১:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬