ঢাকা, সোমবার, ০৪ মে ২০২৬ | ই-পেপার

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০৩:২১:১৫ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
  • / ১৩ বার পড়া হয়েছে

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও ভারতের বিদায়ী হাইকমিশনার প্রণয় ভার্মা আজ চলমান দ্বিপাক্ষিক অগ্রগতি পর্যালোচনা করেছেন এবং বাংলাদেশ-ভারত সম্পর্কের ভবিষ্যৎ গতিপথ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন।

ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রণয় ভার্মা আজ ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন।

বৈঠকে উভয় পক্ষ সংক্ষেপে সাম্প্রতিক দ্বিপাক্ষিক অগ্রগতি পর্যালোচনা করেন এবং উভয় দেশের নতুন সক্ষমতা ও ক্রমবর্ধমান আকাঙ্ক্ষার ভিত্তিতে অংশীদারিত্ব আরও জোরদার হবে বলে আস্থা প্রকাশ করেন।

বিদায়ী রাষ্ট্রদূত জানান, উভয় দেশের উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে সঙ্গতি রেখে এবং পারস্পরিক স্বার্থ ও সুবিধার ভিত্তিতে সকল ক্ষেত্রে জনমুখী সহযোগিতা আরও জোরদার করতে ভারত বাংলাদেশের জনগণ ও সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।

পররাষ্ট্রমন্ত্রী ড. খালিলুর রহমান প্রণয় ভার্মাকে তার মেয়াদকালে বাংলাদেশ-ভারত সম্পর্ক জোরদারে অবদান রাখায় ধন্যবাদ জানান এবং তার নতুন দায়িত্বে সাফল্য কামনা করেন।

প্রণয় ভার্মা দুই প্রতিবেশী দেশের সম্পর্ক উন্নয়নে ধারাবাহিক সহযোগিতার জন্য পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ

আপডেট সময়ঃ ০৩:২১:১৫ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬