ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬ | ই-পেপার

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০৪:০৫:২৫ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • / ২৪ বার পড়া হয়েছে

দেশে হাম রোগের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হাম ও হাম-সন্দেহে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৬৪৮ জনে দাঁড়িয়েছে।

শনিবার (১৩ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা না ঘটলেও হামের উপসর্গ নিয়ে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ৯২ জন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম-সন্দেহে মৃত্যু হয়েছে আরও ৫৫৬ জনের। ফলে হাম ও হাম-সংশ্লিষ্ট উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৪৮ জনে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৬৩ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হাম-সন্দেহে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৭৬৩ জন।

প্রতিবেদনে আরও জানানো হয়, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে নিশ্চিত হাম আক্রান্তের সংখ্যা ১০ হাজার ২৪৮ জনে পৌঁছেছে। একই সময়ে সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৪ হাজার ৮৯৯ জনে।

এ ছাড়া হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত ৬৯ হাজার ৬০৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬৫ হাজার ৮৫২ জন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬

আপডেট সময়ঃ ০৪:০৫:২৫ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬