ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ | ই-পেপার

ধর্ষণের কোনো ছোট-বড় বা ভিন্ন ডেফিনেশন হয় না, সবই সমান অপরাধ : স্বরাষ্ট্রমন্ত্রী

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০৭:৫১:১০ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
  • / ২৫ বার পড়া হয়েছে

ধর্ষণের ঘটনায় কোনো ভেদাভেদ নেই; সব ঘটনাই সমান গুরুত্বের সঙ্গে দেখা উচিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, ‘ধর্ষণ ছোটও নয়, বড়ও নয়-সবই সমান।

সোহেল রানা আর জিসান, ধর্ষণের ক্ষেত্রে সবাই সমান। একটির বিচার চাইব, আরেকটির বিচার চাইব না-এটা হতে পারে না।

সোমবার (১৫ জুন) জাতীয় সংসদে ২০২৫-২৬ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর আনা ছাঁটাই প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে প্রসঙ্গক্রমে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,‘গতকাল এ বিষয়ে সংসদে আলোচনা হয়েছে।

তখন আমার বক্তব্য দেওয়ার সুযোগ হয়নি। বিরোধী দলের একজন নেতা একটি ধর্ষণের ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন তুলেছিলেন যে, ১৯ ঘণ্টা পার হওয়ার পরও সরকার ভুক্তভোগীকে উদ্ধার করতে পারবে কি না।
পরে সরকার কী পদক্ষেপ নিয়েছে, সে বিষয়ে আমরা বিবৃতি দিয়েছি।’
তিনি বলেন, ‘আসলে তারা ধর্ষণের বিরুদ্ধে কথা বলেছেন, নাকি রাজনৈতিক বক্তব্য দিয়েছেন-সেটি জনগণই মূল্যায়ন করবে।’

এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ মন্ত্রীকে আলোচ্য বিষয়ের মধ্যে থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘মন্ত্রী মহোদয়, আমরা তো এখন দুর্নীতি দমন কমিশন-সংক্রান্ত আলোচনায় আছি, অনুগ্রহ করে সে বিষয়েই বক্তব্য শেষ করুন।’

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দুর্নীতির ক্ষেত্রেও অনেকে উচ্চ ও নিম্ন দুর্নীতির কথা বলেন। কিন্তু আইনে উচ্চ বা নিম্ন দুর্নীতির কোনো পৃথক সংজ্ঞা নেই। দুর্নীতি মানেই দুর্নীতি। এখানে ছোট-বড় বলে কিছু নেই।’

তিনি আরও বলেন, ‘ঠিক একইভাবে ধর্ষণের ক্ষেত্রেও কোনো ছোট-বড় নেই। সব ঘটনাই সমান গুরুত্বের। তাই যে কোনো ধর্ষণের ঘটনার বিচার নিশ্চিত করতে হবে।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ধর্ষণের কোনো ছোট-বড় বা ভিন্ন ডেফিনেশন হয় না, সবই সমান অপরাধ : স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময়ঃ ০৭:৫১:১০ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬