ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ | ই-পেপার

আসিয়ানের মাধ্যমে রোহিঙ্গা সংকট নিরসনে কাজ করবে মালয়েশিয়া: আনোয়ার ইব্রাহিম

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০৫:২৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
  • / ১৩০ বার পড়া হয়েছে

রোহিঙ্গা সংকট নিরসনে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করবে মালয়েশিয়া। এর অংশ হিসেবে দক্ষিণ-পূর্ব এশিয়ার জোট আসিয়ানের মাধ্যমে মিয়ানমারের সঙ্গে যোগাযোগ ও তাদের যুক্ত করা হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

সোমবার (২২ জুন) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে আনোয়ার ইব্রাহিম জানান, এই উদ্যোগ দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এগিয়ে নেওয়া হবে। যৌথ প্রচেষ্টার মাধ্যমে মালয়েশিয়া রোহিঙ্গা শরণার্থীদের দুর্দশা নিরসনে কাজ করবে।

মালয়েশিয়ার গণমাধ্যম দ্য স্টারের প্রতিবেদন অনুযায়ী, সংবাদ সম্মেলনে আনোয়ার ইব্রাহিম বলেন, ‘আসিয়ানের মাধ্যমে মিয়ানমারের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সমস্যাটির অন্তত কিছু অংশের সমাধান করার চেষ্টা করব।’

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, তার দেশ ছিল বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া প্রথম দিকের দেশগুলোর একটি। নির্বাচনের পর তারেক রহমানকে অভিনন্দন জানানো প্রথম দেশগুলোর মধ্যেও মালয়েশিয়া ছিল। ফিলিস্তিন প্রশ্নে এবং গাজায় সংঘটিত নৃশংসতার নিন্দায় দুই দেশ একই অবস্থানে আছে।

আনোয়ার ইব্রাহিম বলেন, ‘গাজায় জায়নবাদী ইসরায়েলি শাসনের চালানো অপরাধ এবং উপসাগরীয় অঞ্চল ও ইরানে স্থায়ী শান্তির পক্ষে আমাদের অবস্থান এক।’

সংবাদ সম্মেলনে তারেক রহমানের পরিবারের সঙ্গে দীর্ঘদিনের পরিচয় থাকার কথাও স্মরণ করেন আনোয়ার ইব্রাহিম। তিনি তারেক রহমানকে বৃহত্তর পরিবারের একজন সদস্য হিসেবে উল্লেখ করেন। বলেন, ‘আমরা আপনাকে এই বৃহত্তর পরিবারের অংশ হিসেবে বিবেচনা করি। আমাদের এই বন্ধন ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করার অপেক্ষায় আছি।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আসিয়ানের মাধ্যমে রোহিঙ্গা সংকট নিরসনে কাজ করবে মালয়েশিয়া: আনোয়ার ইব্রাহিম

আপডেট সময়ঃ ০৫:২৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬