ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ | ই-পেপার

তিস্তা প্রকল্প ও নদী ব্যবস্থাপনায় সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-চীন

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০৩:৪৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • / ১১ বার পড়া হয়েছে

তিস্তাসহ দেশের বিভিন্ন নদীর সমন্বিত ব্যবস্থাপনা, বন্যা ঝুঁকি মোকাবিলা এবং পানি সম্পদের উন্নয়নে সহযোগিতা বাড়াতে বাংলাদেশ ও চীন ঐকমত্যে পৌঁছেছে। একই সঙ্গে বহুল আলোচিত তিস্তা নদী সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে চীনের কারিগরি ও অর্থনৈতিক সহায়তা কামনা করেছে বাংলাদেশ। বেইজিংয়ের রাষ্ট্রীয় অতিথি ভবন দিয়াওইউতাইয়ে বৃহস্পতিবার (২৫ জুন) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের পানি সম্পদমন্ত্রী লি গোওইংয়ের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি জানিয়েছেন।

বৈঠকে তিস্তাসহ বিভিন্ন নদীর ব্যবস্থাপনা, বন্যার ঝুঁকি মোকাবিলা, পরিবেশ সুরক্ষা, নদীভাঙন রোধ, সেচব্যবস্থা এবং নৌ-নেভিগেশন উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে বন্যা ঝুঁকি মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ এবং পানি সম্পদের যথাযথ ব্যবস্থাপনার লক্ষ্যে সরকারের চলমান নদী খনন কর্মসূচির কথা তুলে ধরে এ খাতে চীনের সহযোগিতা কামনা করেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, বৈঠকে তিস্তা ব্যবস্থাপনা প্রকল্প বাস্তবায়নে চীনের কারিগরি সহায়তার প্রত্যাশার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।

জবাবে চীনের পানি সম্পদমন্ত্রী লি গোওইং ইতিবাচক সাড়া দেন এবং পানি সম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ সরকারের উদ্যোগে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। বৈঠকে ২০০৫ সালে বাংলাদেশ ও চীনের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) এবং গত বছর চীনের পানি বিশেষজ্ঞদের বাংলাদেশ সফরের বিষয়ও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, পানি সম্পদ ব্যবস্থাপনায় দুই দেশের বিদ্যমান সহযোগিতা বাস্তবভিত্তিক ও গবেষণানির্ভর। এ ছাড়া নদীভাঙন রোধ, সেচব্যবস্থার উন্নয়ন এবং নৌ-নেভিগেশন খাতে চীনের সহযোগিতা প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী।

বৈঠকে চীনের পানিসম্পদ মন্ত্রী লি গোওইং বলেন, পানি ব্যবস্থাপনায় বাংলাদেশ চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে পারে। বাংলাদেশের পানি বিশেষজ্ঞ এবং এ খাতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের চীনে প্রশিক্ষণ গ্রহণের আহ্বান জানান চীনের পানি সম্পদ মন্ত্রী।

বৈঠকে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দীন স্বপন, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

তিস্তা প্রকল্প ও নদী ব্যবস্থাপনায় সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-চীন

আপডেট সময়ঃ ০৩:৪৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬