ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ | ই-পেপার

ঘুষ-দুর্নীতিতে শীর্ষে পাসপোর্ট অফিস-বিআরটিএ: টিআইবির প্রতিবেদন

দৈনিক আইন বার্তা
  • আপডেট সময়ঃ ০২:৪৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • / ১৬ বার পড়া হয়েছে

গণঅভ্যুত্থান পরবর্তী ২০২৫ সালেও দেশের বিভিন্ন সেবাখাতে দুর্নীতি ও ঘুসের শিকার হওয়া মানুষের সংখ্যা বেড়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর সাম্প্রতিক এক জরিপে এই উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। জরিপ অনুযায়ী—পাসপোর্ট, বিআরটিএ, বিচার-সংশ্লিষ্ট সেবা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ভূমি—এই পাঁচ সংস্থাকে দেশের সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত খাত হিসেবে চিহ্নিত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে ‘সেবা খাতে দুর্নীতি: জাতীয় খানা জরিপ ২০২৫’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়।

২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত সময়ের মধ্যে দেশের ১৮টি প্রধান সেবা খাতের ওপর ভিত্তি করে এই জরিপটি পরিচালনা করা হয়।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সেবাগ্রহীতাদের সবচেয়ে বেশি ঘুসের মুখোমুখি হতে হয়েছে পাসপোর্ট খাতে। এ খাতে ঘুসের শিকার হওয়া পরিবারের (খানা) হার জাতীয় পর্যায়ে সর্বোচ্চ ৭৬.৫ শতাংশ। ভৌগোলিক অবস্থানভেদে গ্রামাঞ্চলে এই হার আরও বেশি, প্রায় ৭৯.১ শতাংশ এবং শহরাঞ্চলে ৭১.৮ শতাংশ।

পাসপোর্ট অফিসের পর অন্যান্য প্রধান সেবা খাতগুলোর ঘুসের হার যথাক্রমে—বিআরটিএ ৬৩ দশমিক ৫ শতাংশ, আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা ৪৯ দশমিক ৩ শতাংশ, কৃষি ৪৯ দশমিক ৩ শতাংশ এবং ভূমি সেবা ৪৭ দশমিক ৬ শতাংশ।

সার্বিকভাবে জরিপের ফলাফলে দেখা গেছে, দেশের প্রায় ৬৩.৬ শতাংশ পরিবার অন্তত একটি সেবা খাতে ঘুসের শিকার হয়েছে, যার মধ্যে পাসপোর্ট খাতের চিত্রটি সবচেয়ে ভয়াবহ।

প্রতিবেদন উপস্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিআইবি-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ঘুষ-দুর্নীতিতে শীর্ষে পাসপোর্ট অফিস-বিআরটিএ: টিআইবির প্রতিবেদন

আপডেট সময়ঃ ০২:৪৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬