সর্বশেষঃ
চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
দৈনিক আইন বার্তা
- আপডেট সময়ঃ ১২:৪৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
- / ১২ বার পড়া হয়েছে
চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান শুক্রবার (৩ জুলাই) দেশে ফিরেছেন।
সফরকালে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক ও সহযোগিতা জোরদারের লক্ষ্যে তিনি উভয় দেশের প্রতিরক্ষা ও সামরিক খাতের শীর্ষস্থানীয় ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এছাড়াও তিনি বিভিন্ন সামরিক প্রতিষ্ঠান ও প্রতিরক্ষা শিল্প-স্থাপনা পরিদর্শন করেন।
উল্লেখ্য, সেনাবাহিনী প্রধান গত ২৮ জুন সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়া গমন করেন।
ট্যাগস :




















